আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নিতে কঠিন লড়াই করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ডি থ্রির নিলাম।
শরিফুলের পর রয়েছেন দেশের আরেক পেসার তাসকিন আহমেদ। ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ওয়ালটন।
এর আগে ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে পেতে নিলামে কাড়াকাড়ি শুরু হয়। শেষ পর্যন্ত রেকর্ড ২ কোটি পয়েন্ট খরচ করে তাকে দলে নেওয়া হয়। এর মাধ্যমে তিনি নাজমুল হোসেন শান্তর ১ কোটি ৫৫ লাখ পয়েন্টের আগের রেকর্ডটি ভেঙে দেন।
টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নিয়মিত পারফর্ম করে চলা জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডি প্রি টুর্নামেন্টে ফরচুনের হয়ে মাঠে নামবেন। তাকে দলে পেতে খরচ হয়েছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট।
এদিকে, নিলাম থেকে ৭০ লাখ পয়েন্টের বিনিময়ে পেসার মোস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ভিড়িয়েছে সেভেন রিংস সিমেন্ট। আর ৭৫ লাখ পয়েন্টে ফরচুন কিনে নিয়েছে সৌম্য সরকারকেও। ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট।
এক নজরে দেখে নিন এ ক্যাটাগরি থেকে কে কত টাকায় বিক্রি হলো-
১. শেখ মাহেদী হাসান- ১.৫০ কোটি (ব্লু স্টার)
২. রিশাদ হোসেন- ৬০ লাখ (ফরচুন)
৩. সৌম্য সরকার- ৭৫ লাখ (ফরচুন)
৪. তাইজুল ইসলাম- ৮০ লাখ (সেভেন রিংস সিমেন্ট)
৫. নাজমুল হোসেন শান্ত- ১.৫৫ কোটি (ফরচুন)
৬. মোস্তাফিজুর রহমান- ৭০ লাখ (সেভেন রিংস সিমেন্ট)
৭. তানজিদ হাসান তামিম- ২ কোটি (ফরচুন)
৮. সাইফ হাসান- ১.৯৫ কোটি (সেভেন রিংস সিমেন্ট)
৯. হাসান মাহমুদ- ১.৯৫ কোটি (ব্লু স্টার)
১০. নাহিদ রানা- ৭৫ লাখ (ব্লু স্টার)
১১. মুমিনুল হক- ৮০ লাখ (ওয়ালটন)
১২. লিটন দাস- ১.৫০ কোটি (ওয়ালটন)
১৩. তাসকিন আহমেদ- ২.১০ কোটি (ওয়ালটন)
১৪. জাকের আলী অনিক- ১.৮০ কোটি (সিটিজেন ব্যাংক)
১৫. আনামুল হক বিজয়- ৯০ লাখ (ব্লু স্টার)
১৬. খালেদ আহমেদ- ১.৫০ কোটি (সেভেন রিংস সিমেন্ট)
১৭. শরিফুল ইসলাম- ২.৩০ কোটি (সিটিজেন ব্যাংক)
- বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
- গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে
- জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় এইচএসসির ফল প্রকাশের রোডম্যাপ
- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাগজপত্র জমার নির্দেশ সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজের
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা

