তাহিরপুরে রাতে মসজিদের মাইকে উসকানি, দিনে ৫ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র
জালালাকাদ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে পুলিশের হিসাবে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন ধরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। বুধবার সকালে বিভিন্ন গ্রামের লোকজন ঘটনাস্থলের কাছে জড়ো হন। তবে সেখানে পুলিশ উপস্থিত থাকায় তখন কোনো সংঘর্ষ হয়নি।
পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, মঙ্গলবার রাতে মাইকিং করার পর বুধবার সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। এ কারণে সকালে কোনো সংঘর্ষ হয়নি। দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এলে সংঘর্ষ শুরু হয়।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যারা সংঘর্ষে উসকানি দিয়েছেন, তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- তাহিরপুরে রাতে মসজিদের মাইকে উসকানি, দিনে ৫ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র
- ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে এখনও ষড়যন্ত্র করছে: রিজভী
- বিশ্ববাজারে সোনার দামে পতন
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা
- উৎপাদন থেকে ভোক্তার প্লেট; আমাদের ফসল কতটা নিরাপদ?
- চট্টগ্রামে সন্ত্রাসী ‘বগা’কে ধরতে অভিযান, গ্রেফতার করতে পারেনি পুলিশ
- গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায় রাঙালেন লিওনেল মেসি
- শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

