`

নোট অফ ডিসেন্টসহ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Views: 1245
  • Share:
অক্টোবার ৬, ২০২৬ ২১:১৩ Asia/Dhaka

জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। একথা বলেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’

তিনি বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য, সে জায়গায় আমরা নেই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।’

সালাহউদ্দিন আহমদ বলেন, 'শুধুমাত্র জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে বাকি বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। আরো অনেক বিষয় আছে এখানে সংশোধনীতে আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, বিভিন্ন জনদাবিতে আছে, আমাদের আরো কিছু বক্তব্য হয়তো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসতে পারে। সেগুলো আমরা ধারণ করে একটা বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্যই রিপোর্টটা প্রদান করবো।'

তিনি আরও বলেন, যে গণভোট হয়েছে সেটা আইনি গণভোট। কিন্তু গণভোটের অধ্যাদেশ যেটা, সেটাকে আমরা আইনি রূপ দিতে পারিনি। কারণ সেখানে অনেক সমস্যা ছিল। আর সেই বক্তব্য আমরা পার্লামেন্টেও দিয়েছি, বাইরেও দিচ্ছি। এখন যে সংবিধান সংশোধনীটা আমরা সামনে গ্রহণ করবো, সে জায়গায় এমন কিছু অনুচ্ছেদের, আর্টিকেলের পরিবর্তন, সংশোধন আসবে; সংযোজনও আসবে। যেগুলো নিতে গেলে সংশোধনের পরবর্তী রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে। সেটি হচ্ছে সাংবিধানিক গণভোট।

স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন, বিরোধীদলের লংমার্চ ইস্যুতেও। তিনি বলেন, 'বিরোধীদল লংমার্চ কেন করছে সেই প্রশ্নের জবাব তারা দেবে। সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তাদের রাজনীতি। কিন্তু লংমার্চ করুক আর যাই করুক, বক্তৃতা দিক বা সভা-সমাবেশ করুক, সংবিধান সংশোধনী তো পার্লামেন্টে হবে, জাতীয় সংসদে হবে।

user
user
Ad