ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের ২৬টি গোডাউন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে সংস্থাটির তৎপরতায় প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগরের কাইসাবাড়ি মাঠ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গাজুড়ে থাকা ২৬টি ঝুটের গোডাউন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৭টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি যাচাই করা হচ্ছে।
- বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
- ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের সুখবর দিলেন বিমানমন্ত্রী
- জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
- সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার
- স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
- ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
- ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক
- এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
- আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট
- সৌরবিদ্যুতে বড় সাশ্রয়ের সম্ভাবনা, মিলবে পরিবেশগত সুফলও
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস

