বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতি ধীর হয়ে আসায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ২ শতাংশের বেশি বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞা জারি করতে পারে—এমন আশঙ্কাও আন্তর্জাতিক বাজারে তীব্র অনিশ্চয়তা তৈরি করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পায়। এতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ১০৫ দশমিক ৫১ ডলারে গিয়ে পৌঁছাই।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৪ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতেই লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ পর্যন্ত লাফিয়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলার স্পর্শ করেছিল।
মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়াসহ একাধিক শর্ত ও দাবি পূরণের জন্য ইরান ওয়াশিংটনকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই বাজারে তেলের দামে এই নতুন ঊর্ধ্বগতি দেখা দেয়।
বাজার বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ কূটনৈতিক আলোচনার চূড়ান্ত গতিপথ এবং ডিজেল রপ্তানি নিয়ে ওয়াশিংটনের নীতিগত সিদ্ধান্তের ওপরই এখন নির্ভর করছে বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি।
- সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা
- রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক
- ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাসভাড়া কত, তালিকা প্রকাশ
- ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
- আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
- পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- জ্বালানির দাম বৃদ্ধি: পথে পথে গণপরিবহনের ভাড়া নৈরাজ্য
- জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার
- বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
- বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
- যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির
- কাদেরসহ শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়, আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

