`

পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর

  • Views: 896
  • Share:
আগষ্ট ২৫, ২০২৬ ২০:০৩ Asia/Dhaka

রাঙ্গামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জ্যা  ইউনিয়নের শিবির বাজার এলাকায় পানিতে ডুবে সুরাইয়া (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে কালাপাকুজ্জ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুরাইয়া কালাপাকুজ্জা এলাকার শরিফ মাস্টারের মেয়ে এবং কালাপাকুজ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু সুরাইয়া। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মাত্র সাত বছরের শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সচেতন মহল জানান, শিশুদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ জলাশয় ও পানির পথগুলোর পাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি। একটি ছোট্ট অসতর্কতা যেন আর কোনো পরিবারের স্বপ্ন কেড়ে নিতে না পারে, সেদিকে সকলের সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।
 

user
user
Ad
Ad