কিয়েভ থেকে ১৫ মাইল দূরে রাশিয়ার সেই দীর্ঘ বহর
জালালাবাদ ডেস্ক :: ইউক্রেনের রাজধানী কিয়েভের অভিমুখে থাকা রুশ সেনাবাহিনীর দীর্ঘ গাড়িবহরটি অনেকখানি কাছাকাছি পৌঁছে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বহরটি এখন কিয়েভ থেকে মাত্র প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সপ্তম দিন আজ। ইতিমধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, কিয়েভের উত্তরে সেনাসমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে। গত সোমবার স্যাটেলাইটে এমন চিত্র ধরা পড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। এর মধ্যই বিবিসি খবর দিয়েছে, রুশ বহরটি কিয়েভ থেকে মাত্র ১৫ মাইল দূরত্বে অবস্থান করছে।
চলমান সংঘাতে সবশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। স্থানীয় সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার সাঁজোয়া যান ও সেনাদের রাস্তায় রাস্তায় টহল দিতে দেখা গেছে।
মঙ্গলবার রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে একটি টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, খারকিভেও রুশ বাহিনী গোলা হামলা জোরদার করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার শহরের কেন্দ্রস্থলে রকেট হামলা হয়েছে। এ ঘটনাকে ‘খোলামেলা, সুস্পষ্ট সন্ত্রাস’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন, ‘কেউ ক্ষমা করবে না। কেউ ভুলতে পারবে না। খারকিভে চালানো এ হামলা যুদ্ধাপরাধ।’
কর্তৃপক্ষ বলেছে, খারকিভে রুশ হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

