৪০ মাইল দীর্ঘ বহরে কিয়েভমুখী রুশ সেনারা: স্যাটেলাইট চিত্র
জালালাবাদ ডেস্ক :: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ছয় দিন ধরে চলছে। উপগ্রহ চিত্রে যুদ্ধের ভয়ানক নানা ছবি আসছে। কয়েকটি শহরের নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়া। এরই মধ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে রুশ সেনাদের দীর্ঘ একটি বহর যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, কিয়েভের উত্তরে সেনাসমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার স্যাটেলাইটে এমন চিত্র ধরা পড়েছে বলে দাবি করেছে মাক্সার। এর এক দিন আগে বলা হয়েছিল, রুশ সেনাবহরটি ১৭ মাইল দীর্ঘ। খবর রয়টার্সের।
মাক্সার টেকনোলজিস আরও বলেছে, বেলারুশের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত স্থলসেনা মোতায়েন করা হয়েছে। বোমা ফেলার কাজে ব্যবহৃত হেলিকপ্টার ইউনিটও মোতায়েন থাকতে দেখা গেছে সেখানে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলেরও কম দূরত্বে বেলারুশের ওই এলাকার অবস্থান।
মাক্সারের স্যাটেলাইট চিত্রের বরাতে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে বলা হয়, আন্তোনভ বিমানবন্দর এলাকার পূর্ব প্রান্তে শত শত সাঁজোয়া যান, ট্যাংক, কামান ও সরঞ্জাম বহনকারী যানের উপস্থিতি শনাক্ত হয়েছে। মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সামরিক যানগুলো ৩ দশমিক ২৫ মাইলেরও বেশি দীর্ঘ সারিতে অপেক্ষা করছে।

স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে, সাম্প্রতিক বিমান হামলায় আন্তোনভ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরের কাছে তুমুল লড়াই হয়েছে।
কয়েক সপ্তাহ ধরেই স্যাটেলাইট চিত্র প্রকাশ করে ইউক্রেন সীমান্তে রুশ সেনাসমাবেশ শনাক্ত করার দাবি করে আসছে মাক্সার। তবে এ ছবিগুলোর সত্যতা যাচাই করা যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।
কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছেন রাশিয়ার সেনারা। এর মধ্যেই গতকাল ইউক্রেন-বেলারুশ সীমান্তে আলোচনায় বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ইউক্রেন হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে।
রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মতৈক্য হয়েছে। তবে পরবর্তী আলোচনা কবে হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
গতকাল পঞ্চম দিনের মতো কিয়েভ ছাড়াও ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ক্ষেপণাস্ত্র, গোলা ও রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।
এর মধ্যে স্থানীয় সময় দুপুর ১২টার পর বেলারুশের গোমেলে আলোচনায় বসেন দুই দেশের নেতারা। বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ ও উপপররাষ্ট্রমন্ত্রী মিকোলা তোচিৎসকি অংশ নেন।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

