এইচএসসির ফল হতে পারে ১২ ফেব্রুয়ারি
জালালাবাদ ডেস্ক :: আগামী ১২ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। এজন্য আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়কে ফল প্রকাশের বিষয়ে অবহিত করেছেন। একই সাথে আগামী ১০ ফেব্রুয়ারির পর যেকোন দিন ফল প্রকাশের কথা জানানো হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এমন প্রস্তাবের পর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি অবহিত করেছেন। এখন প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ওইদিন ফল প্রকাশ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১০ ফেব্রুয়ারির পর যেকোন দিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।
১২ ফেব্রুয়ারি ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষার্থীদের ফল প্রক্রিয়া করছে শিক্ষা বোর্ডগুলো।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

