একাদশে ভর্তির ফল রাতে
জালালাবাদ ডেস্ক :: একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ করা হবে আজ। রাত আটটায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সেই ফল দেখতে পারবেন ভর্তিচ্ছুরা। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের সরবরাহ করা মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।
গত ৮ জানুয়ারি থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি। আজ শনিবার (২৯ জানুয়ারি) প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। আগামী ২ মার্চ থেকে ক্লাস শুরু হবে একাদশ শ্রেণীতে।
সারা দেশে একাদশ শ্রেণিতে লেখাপড়া হয় এমন প্রতিষ্ঠান আছে ৮ হাজার ৮৬৪টি। অন্যদিকে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে সাড়ে ৫০০। কলেজ ও মাদ্রাসায় আসন আছে ২৪ লাখ ৪০ হাজার ২৪৯টি। আর পলিটেকনিকে আছে ১ লাখ ৬৯ হাজার। সব মিলিয়ে এ স্তরে আসনসংখ্যা ২৬ লাখ ৯ হাজার ২৪৯টি।
বিপরীত দিকে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এর মধ্যে এসএসসিতে ১৬ লাখ ৮৬ হাজার ২১১ জন, দাখিলে ২ লাখ ৭২ হাজার ৭২২ জন আর কারিগরি শাখা থেকে ১ লাখ ৩৭ হাজার ৬১৩ জন পাস করেছেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনকৃতদের মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টাকা জমা আবেদন নিশ্চিত করেছেন প্রায় ১৪ লাখ। আবেদনকৃত শিক্ষার্থীরা সাড়ে ৭৬ লাখ পছন্দ দিয়েছেন। প্রত্যেক শিক্ষার্থী ভর্তির জন্য ৫-১০ টি কলেজ পছন্দক্রম দিয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কেবলমাত্র অনলাইনের মাধ্যমে একাদশে ভর্তি আবেদন করা গেছে। আবেদন ফি ছিলো ১৫০ টাকা। এই টাকা দিয়ে ৫-১০টি কলেজে আবেদন করেছে ভর্তিচ্ছুরা। আর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২২৮ টাকা।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

