করোনার মধ্যেও ৭,৪০০ কোটি ডলারের বিশাল সামরিক বাজেট পাস করল মার্কিন সিনেট কমিটি
আর্ন্তজাতিক ডস্ক:: মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি চলতি অর্থ বছরের জন্য ৭,৪০০ কোটি ডলারের বিশাল সামরিক বাজেট পাস করেছে। বাজেট প্রস্তাবনায় চীনকে মোকাবেলার জন্য এর একটি বড় অংশ ব্যয় করার আহ্বান জানানো হয়েছে। এজন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে মার্কিন সরকার।
চীন ও রাশিয়ার মতো অন্যান্য শক্তি থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য কৌশলগত অস্ত্র ও প্লাটফর্ম ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম মিলিটারি ডট কম এ খবর দিয়েছে।
সিনেট আর্মড সার্ভিসেস কমিটি প্রকাশিত ২০২১ সালের জাতীয় প্রতিরক্ষা অথারাইজেশন অ্যাক্ট বা এনডিএএ’র সারাংশে বলা হয়েছে- আমেরিকার নিরাপত্তা ও এশিয়ার সমৃদ্ধির জন্য সবচেয়ে ভালো উপায় হলো বিশ্বাসযোগ্য সামরিক শক্তির ভারসাম্য রক্ষা করা।
জাতীয় প্রতিরক্ষা অথারাইজেশন অ্যাক্টের অনুমোদন দিয়ে নতুন এফ-৩৫ জঙ্গিবিমান তৈরি ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তা মোতায়েনের বিষয়ে উৎসাহ দেয়া হয়েছে।
সূত্র: সিএনএন, পারসটুডে
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

