‘ট্রাম্প ডেথ ক্লক’! নিউইয়র্কে চালু হলো ট্রাম্পের নামে মৃত্যুঘড়ি
জালালাবাদ ডেস্ক:: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে ট্রাম্পের নামে মৃত্যুঘড়ি চালু করা হয়েছে। ঘড়ির নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প ডেথ ক্লক’।
এই ঘড়িতে ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনাজনিত সংকটের কারণে নিহতদের সংখ্যা প্রকাশ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮১ হাজার ৭৯৫ জনের। ট্রাম্পের মৃত্যুঘড়ি বলছে, মোট মৃত্যুর মধ্যে ট্রাম্পের অব্যবস্থাপনার কারণে মারা গেছে প্রায় ৬০ শতাংশ।
ট্রাম্প ডেথ ক্লকে লেখা হয়েছে, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণার আরও এক সপ্তাহ আগে থেকে ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ মৃত্যু এড়ানো যেত। কিন্তু ট্রাম্প প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
টাইমস স্কয়ারে মৃত্যুঘড়ি টানানোর পাশাপাশি একটি একই নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। ‘ট্রাম্পডেথক্লক ডট কম’ নামের এই ওয়েব সাইটেও এ সংক্রান্ত পরিসংখ্যান পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার ট্রাম্প ডেথ ক্লকে ট্রাম্পের অব্যবস্থাপনার কারণে মৃতের সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৫৮৬। তাদের মতে, গত ১৬ মার্চ যুক্তরাষ্ট্রে ব্যবস্থা গ্রহণের এক সপ্তাহ আগেই যদি ব্যবস্থা নেওয়া নেওয়া হতো,তাহলে এ সংখ্যক প্রাণ বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল।
ট্রাম্পের মৃত্যুঘড়িতে সংখ্যা ক্রমেই বাড়ছে। এ সংখ্যা কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না।#
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

