বাহুবলে সন্ত্রাসীদের হামলায় শিক্ষক ও জেলা আইসিটি অ্যাম্বাসেডর বেনজির গুরুতর আহত
সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচার চান শিক্ষক এবং জেলা আইসিটি অ্যাম্বাসেডররা
নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবল থানার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে অবৈধ রাস্তা দখলের প্রতিবাদ করায় সুশাসনের জন্য নাগরিক সুজন বাহুবল উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক, জেলা শিক্ষক অ্যাম্বাসেডর বেনজীর আহমেদ এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলার শিকার শাওন উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের হাবিবুর রহমান মাস্টারের পুত্র ও ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এ ঘটনায় কাজল মিয়া নামের আরো একজনও আহত হয়েছেন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ৪ মে, মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় মিরপুর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচার চান শিক্ষক এবং জেলা আইসিটি অ্যাম্বাসেডররা।
জানা যায়, উপজেলার মিরপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া যোজনাল খাল খননে প্রায় সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্ব পায় ‘মেসার্স আবুল কালাম আজাদ’ ও ‘মেসার্স অমিত সিং’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খাল খননের প্রকল্পটির একটি অংশ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে রয়েছে। গত কিছুদিন ধরে ঐ গ্রামের মাঝ দিয়ে ভয়ে যাওয়া যোজনাল খালের অংশটিতে খনন কার্যক্রম চলছিল। কিন্তু খালের কিছু অংশে দুলাল মিয়া, আওয়াল মিয়া গংরা বাড়ি নিমার্ণ করে রেখেছেন যা খাল পর্যন্ত বিস্তৃত। ফলে ওই ব্যক্তির বাড়ির কিছু অংশ ও সরকারি প্রজেক্টের আওতায় খননের অংশে পড়ে যায়। কিন্তু দুলাল মিয়া গংরা কন্ট্রাক্টরকে ম্যানেজ করে নিজেদের বাড়ি বাঁচানোর জন্য গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তাসহ খাল খনন শুরু করে। এ নিয়ে গ্রামবাসী তাদের রাস্তা বাঁচানোর জন্য প্রশাসন বরাবর লিখিত অভিযোগও প্রদান করে। গ্রামবাসীর স্বার্থে বিষয়টি নিয়ে স্যোসাল মিডিয়ায় প্রতিবাদ করেন ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেনজীর আহমেদ শাওন। এদিকে খাল খননে অনিয়মের বিষয়টি নিয়ে একাধিক অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে দুলাল মিয়া গংরা। তারা প্রতিবাদকারীদেরকে সায়েস্তা করতে উঠে পড়ে লাগেন। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেনজীর আহমেদ শাওন ও তার চাচা কাজল মিয়ার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে বেনজীর আহমেদ ও কালজ মিয়া গুরুত্বর আহত হন।
এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। এক বার্তায় শিক্ষক নেতা ও সিলেট জেলা আইসিটি অ্যাম্বাসেডর কমিটির সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম বলেন, আমরা লজ্জিত, আমরা শংকিত! অন্যায়ের প্রতিবাদ করায় একজন খ্যাতিমান শিক্ষকের উপর এমন জঘন্য হামলার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, জেলা আইসিটি এম্বাসেডর বেনজির আহমেদ শাওন এর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
শিক্ষক অ্যাম্বাসেডর মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, আমার দেখা অন্যতম ভালো একজন মানুষ বেনজির আহমদ শাওন স্যার। এজন্য সমাজে ভালো মানুষের জন্ম হচ্ছে না। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

