হবিগঞ্জের একশো বছর বয়সী ভিক্ষুক মরিয়মের দেখভালের দায়িত্ব নিলেন এসপি
নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জে মরিয়ম চান বিবি নামে ১০৫ বছর বয়সী বৃদ্ধার পাশে দাঁড়ালেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
জানা যায়, মরিয়ম চান থাকেন সদর হাসপাতাল সংলগ্ন অনন্তপুর এলাকায়। বয়সের ভারে অনেক কিছুই মনে করতে পারেন না। এমনকি নিজের বাবার বাড়ি পর্যন্ত মনে করতে পারছিলেন না। ২০ বছর আগে স্বামী মারা গেছেন। কোনো সন্তানাদি নেই। নেই নিজের কোনো বাড়িঘরও। তাই স্বামীর মৃত্যুর পরই চলে আসেন জেলা সদরে।শুরু থেকেই সদর হাসপাতালের সামনে দিনভর ভিক্ষা করেন তিনি।
বুধবার (২৮ এপ্রিল) বৃদ্ধা মরিয়মকে দেয়া হয়েছে রমজান মাসের খাবার, চলাচলের জন্য হুইল চেয়ার। আর তাকে সবসময় খাবার দেয়ার আশ্বাসও দিয়েছেন তারা।
বৃদ্ধা মরিয়ম চান জানান, তার বাড়ি কোথায় ভুলে গেছেন। মনে করতে পারছেন না। বাবার বাড়িও মনে নেই। তিনি বলেন, ‘আয়েশা আমার মা, আমার মেয়ে।’ এসময় পুলিশ সুপারের হাত টেনে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা। আপনাদের ভাল করুন আল্লাহ।’
আয়েশা খাতুন জানান, তার স্বামী মতি মিয়া তাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। দুই ছেলে বিয়ে করে আলাদা সংসার করছেন। তিনি একাই থাকেন। ২০ বছর আগে হাসপাতালের সামনে তকে ভিক্ষা করতে দেখে মায়া লাগে। এরপর নিজের ঘরে তুলে নেন। তিনি নিজে অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। তারপরও ওই বৃদ্ধার দেখাশুনা করেন। আয়েশা খাতুন বলেন, ‘এতে আমি আনন্দ পাই। তার দেখভাল করে আমার ভালো লাগে। মনের তৃপ্তি পাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বলেন, ওই বৃদ্ধা যেন আর্থিক অনটনে না পড়েন, খাবার অভাবে যেন তাকে না থাকতে হয় সে বিষয়টি আমরা দেখব। সময়ে সময়ে তার জন্য খাদ্যদ্রব্য পাঠাব। যেহেতু তিনি সদর হাসপাতালের সামনেই ভিক্ষা করেন তাই তার দেখাশোনা করাও আমাদের জন্য বেশ সুবিধা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, তাকে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। ডাক্তার দেখিয়ে তাকে ওষুধ দেয়ার ব্যবস্থা করা হবে। তিনি যেন দ্রুত বয়স্ক ভাতার কার্ড পান সে ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ‘আমি যতদিন এখানে আছি ততদিন তার দেখভাল করব। সহযোগিতা করে যাব। তাকে চলাচলের জন্য হুইল চেয়ার দিয়েছি রমজানের জন্য বাজার দিয়েছি।’ এসময় বৃদ্ধা মরিয়ম চানের দেখভাল করার জন্য আয়েশা খাতুনকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

