`

হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত-২

  • Views: 1460
  • Share:
এপ্রিল ১১, ২০২১ ১১:৫৬ Asia/Dhaka

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের লাখাই উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গুনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের নাম জানা যায়নি।

এলাকাবাসীরা জানান, গুনিপুর গ্রামে বেশ কিছু দিন ধরে ডাকাতদের উপদ্রব বেড়ে গেছে। প্রায় গ্রামবাসী রাত জেগে পাহারা দেয়।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাঁচজনের একটি ডাকাত দল জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

user
user
Ad
Ad