চুনারুঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তাকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবক। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।
শুক্রবার (১২ মার্চ) ধর্ষক সাদ্দামকে গ্রেফতার করেজেল হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছে।
স্থানীয়রা জানায়, ১৫/১৬ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী শ্রীমঙ্গলের শমশেরগঞ্জ থেকে রাস্তা হারিয়ে শায়েস্তাগঞ্জ চলে আসে। সেখানে এক নারীর বাড়িতে রাতযাপন করে বৃহস্পতিবার দুপরে চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজারে চলে আসে। সেখান থেকে সে পুনরায় শায়েস্তাগঞ্জ যাওয়ার জন্য একটি সিএনজি অটোতে উঠে।
এ সময় সিএনজিতে থাকা উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের অনু মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের (৩৫) কাছে কিশোরী খাবার এবং ভাড়ার টাকা চায়। এ সুযোগে সাদ্দাম কিশোরীকে টাকা ও খাবারের প্রলোভন দিয়ে বাসুল্লা এলাকায় নিয়ে যায়। পরে কিশোরীকে নিয়ে তিনি নিজ বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
পরে এসআই সালেহ উদ্দিন মেয়েটিকে উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পরে তার বক্তব্য শুনে বিকালে সাদ্দামকে কৌশলে আটক করেন এবং তাকে জিজ্ঞাসাবাদের পর জেল হাজতে পাঠানো হয়। একই সঙ্গে কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ধর্ষক সাদ্দামকে গ্রেফতার জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

