হবিগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘরে ঢুকে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১০ মার্চ) ভোরে উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে স্কুলছাত্রী একাই বাড়িতে ছিল। রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় সে। ওই রাতে তার মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে ভোরে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ওই স্কুলছাত্রীকে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশসহ পুলিশের একটি প্রতিনিধি দল।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

