হবিগঞ্জের সাতছড়িতে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানে রাতভর গুপ্ত অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেখান থেকে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ মার্চ) সকাল ১১টায় বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী বনের অভ্যন্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। এ সময় অন্যান্য কর্মকর্তাসহ বিজিবি’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, রকেট লঞ্চারের গোলাগুলো অনেক পুরোনো। বাংলাদেশ-ভারত সীমান্তের দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বনের ভেতরে মাটি খুঁড়ে এগুলো রাখা হয়েছে। গোলাগুলো প্লাস্টিকের কাভারের ভেতরে পলিথিনে মোড়ানো ছিল। বিজিবি জানতে পারে- সন্ত্রাসীরা এগুলো এখানে এনে রেখেছে। এরপরই সেখানে অভিযান শুরু করা হয়।
লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী আরও জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখনও এগুলোর সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে থেকে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যানের অরণ্যে ছয় দফা অভিযান করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানগুলোতে তারা ৩৩৪টি কামান বিধ্বংসি রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৯টি মেশিনগান, আটটি ম্যাগাজিন, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, নয়টি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড রাবার বুলেট, ২৫০ গুলি ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট, উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও, এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের ১৫২ রাউন্ড গুলি, পিস্তলের ৫১৭ রাউন্ড গুলি, মেশিনগানের ৪২৫ রাউন্ড ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট, ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট ও ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

