কফিল পদ্ধতি বাতিলের কথা ভাবছে সৌদি সরকার
জালালাবাদ ডেস্ক :: সৌদি আরবে কোনও একজন ব্যক্তির অধীনে বিদেশি শ্রমিক নিয়োগের বিতর্কিত ‘কফিল পদ্ধতি’ বাতিল করার কথা ভাবছে সৌদি সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সে দেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানিয়েছে, ২০২১ সালের প্রথম ছয় মাসের মধ্যেই এই পদ্ধতি বাতিল করে নিয়োগকর্তা ও শ্রমিকদের মধ্যে নতুন ধরনের চুক্তির কথা ভাবা হচ্ছে।
সৌদি আরবে সাত দশক ধরে কার্যকর কফিল পদ্ধতিতে অভিবাসী শ্রমিককে একজন নির্দিষ্ট নিয়োগকর্তার কাছেই বাধা থাকতে হতো। নিয়োগকর্তা না চাইলে সৌদি আরবের অন্য কোথাও কাজ করারও বৈধতা থাকতো না তার।
রয়টার্স জানিয়েছে, দেশটিতে এখনও কফিল পদ্ধতির আওতায় ১০ কোটিরও বেশি শ্রমিক কাজ করছে। নিয়োগকর্তার ইচ্ছাধীন হওয়ায় অনেকেই এ পদ্ধতিকে অঘোষিত ‘দাস প্রথা’ বলে অ্যাখ্যা দিয়ে আসছিলেন।
বিভিন্ন মানবাধিকার সংগঠনও দীর্ঘদিন ধরেই বিতর্কিত এ পদ্ধতি বদলাতে সৌদি আরবের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় কয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত একটি ঘোষণা দিতে যাচ্ছে বলেও তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

