করোনভাইরাস: ইতালি, ফ্রান্স ও স্পেনে স্বস্তির সু-বাতাস
নতুন মৃত্যু, নতুন সংক্রমণ এবং নতুন রোগীদের সংখ্যা হ্রাস পেয়েছে
জালালাবাদ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালি, ফ্রান্স ও স্পেনে মৃত্যুর হার সাম্প্রতিক সময়ে হ্রাস পেতে থাকায় ধীরে ধীরে নিজেদের অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করছে ইতালি, ফ্রান্স ও স্পেনসহ ইউরোপীয় কিছু দেশ।
ইউরোপীয় কয়েকটি দেশের কোভিড-১৯ মহামারির সর্বশেষ অবস্থা :
ইতালি :
দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে লকডাইনে থাকা ইতালিতে ২৬ হাজার ৯৭৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সংক্রমণ, মৃত্যু ও পুনরুদ্ধারের মোট সংখ্যা পৌঁছেছে এক লাখ ৯৯ হাজার ৬৭৫ জনে। তবে আইসিইউতে নতুন মৃত্যু, নতুন সংক্রমণ এবং নতুন রোগীদের সংখ্যা হ্রাস পেয়েছে।
নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে (আইসিইউ) কোভিড-১৯ রোগীর সংখ্যা হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে, যে প্রবণতা শুরু হয়েছিল তিন সপ্তাহ আগে। গত রোববার দুই হাজার নয় জন রোগী আইসিইউতে ছিল, এক দিন আগে যেখানে ছিল দুই হাজার ১০২ জন।
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেছেন, আগামী ৪ মে থেকে উৎপাদন, নির্মাণ এবং পাইকারি খাতগুলো আবার কাজ শুরু করতে পারবে। ১৮ মে থেকে খুচরা বিক্রেতা, জাদুঘর, গ্যালারি এবং গ্রন্থাগারগুলো এবং ১ জুন থেকে বার, রেস্তোরাঁ, হেয়ারড্রেসার এবং বিউটি সেলুনগুলো চালু করা যাবে।
স্পেন :
স্প্যানিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে শনিবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ২৮৮ জনের মৃত্যু নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক দিন আগে ৩৪৮ জনের মৃত্যুর পর এ সংখ্যা পরের দিন ৯০ জন কমেছে। এ ছাড়া মহামারি শুরুর পর থেকে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০০-এর নিচে নেমেছে। একইসাথে দেশটিতে বৃদ্ধি পেয়েছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও।
ফ্রান্স :
এখন পর্যন্ত ফ্রান্সে কোভিড-১৯-এ আরো ২৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৫৬ জনে। তবে এটি চলতি সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যুহার, যা দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় স্বস্তি এনেছে। সরকার আগামী ১১ মে থেকে লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

