সিলেটে পাঁচ দিন ধরে নিখোঁজ শিশু মুনতাহা
প্রতিদিন প্রতিবেদক:: সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি ৬ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। নিখোঁজ মুনতাহা আক্তার জেরিন কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
নিকটাত্মীয় ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি পর শিশুটির খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। গত ৩ নভেম্বর বিকেল থেকে এখনো নিখোঁজ রয়েছে শিশু মুনতাহা।
শিশুটির বাবা শামীম আহমদ বলেন, ‘গত রোববার (৩ নভেম্বর) সকালে মেয়ে ও তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে নিয়ে বাড়ি ফিরেন। পরবর্তীতে মেয়েটি প্রতিদিনের ন্যায় আশপাশের বাড়িতে শিশুদের সাথে খেলা করতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খোঁজাখুজির পর কোথাও কোনো সন্ধান পাননি তারা। একপর্যায়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বাবা শামীম আহমদ বারবার মূর্ছা যাচ্ছেন। মুনতাহাকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর নিখোঁজ মুনতাহার বাড়িতে যান কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। এসময় তারা মুনতাহার বাবা এবং আশপাশের লোকজনের সাথে কথা বলেন।
এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

