নজরুল হাফিজের অন্তত ত্রিশটি গজল বাংলায় অনুবাদ করেছেন ইরানের মহাকবি হাফিজ নজরুলের ওপর প্রভাব রেখেছিলেন
নিউজ ডেস্কঃ ঢাকায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইরানের প্রখ্যাত কবি হাফিজের স্মরণে অনুষ্ঠিত একটি সাম্প্রতিক সমাবেশে নজরুলের ওপর হাফিজের প্রভাব ও অনুপ্রেরণার কথা উল্লেখ করেছেন বক্তারা।
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘‘কবি হাফিজের অনুপ্রেরণায় নজরুল’’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কবি আল মুজাহিদি।
কাজী নজরুল ইসলাম হাফিজের দিওয়ান থেকে অন্তত ত্রিশটি গজল বাংলায় অনুবাদ করেছেন এবং তার অনেক কবিতা হাফিজের মাধ্যমে অনুপ্রাণিত।
পার্সটুডে ইরানের শাবিস্তান বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের সভাপতি ও লাল মাটিয়া সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শায়লা আহমেদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সম্মানিত উপ-সচিব মোহাম্মদ জিহাদ উদ্দিন।
ওই অনুষ্ঠানে ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা সাইয়্যেদ রেজা মির মুহাম্মদি বলেছেন, বাংলাদেশ ভারত উপমহাদেশের অংশ হিসেবে ফার্সি সাহিত্য ও কবিতা এবং হাফিজের মত ব্যক্তিত্বদের মাধ্যমে প্রভাবিত। আর এরই প্রমাণ হিসেবে তিনি নজরুল ইসলামের মাধ্যমে হাফিজের কবিতার অনুবাদের কথা তুলে ধরেছেন।
বাংলাদেশের কবি ও দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক আলমুজাহিদি বলেছেন, বাংলা সাহিত্য ও বাংলাদেশের বড় বড় কবিরা- যাদের শীর্ষ পর্যায়ে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- ফারসি সাহিত্যের বড় বড় ব্যক্তিত্বদের মাধ্যমে, বিশেষ করে হাফিজের মাধ্যমে প্রভাবিত এবং তাঁরা এইসব কবির অনুরাগী।
আলমুজাহিদির মতে, বাংলা ও ফার্সি ভাষা প্রাচ্যের দুটি প্রাচীন ভাষা এবং সাহিত্য ক্ষেত্রে অমর সৃষ্টি উপহার দেয়ার মত ক্ষমতা ও সমৃদ্ধির অধিকারী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান বলেছেন, নজরুল কবি হিসেবে খ্যাতি অর্জনের অনেক আগেই মহাকবি হাফিজের কবিতা ও গজলের সঙ্গে পরিচিত হয়েছিলেন।
ইসলামের বিস্তার ঘটায় এবং ইরানি জ্ঞানী-গুণী ও সাহিত্যিকদের অনেকেই ভারত উপমহাদেশে হিজরত করায় বাংলাদেশে অভিন্ন সংস্কৃতি ও সাহিত্যের দিকগুলো বৃদ্ধি পেয়েছে।
ফার্সি ভাষার অনেক সাহিত্যকর্ম বিশ্বব্যাপী খ্যাত এবং এগুলো বিশ্ব সভ্যতার ঐতিহ্য হিসেবে বিবেচিত। ইরানের বিখ্যাত কবি হাফিজ, সা'দি, ফেরদৌসি ও ওমর খৈয়ামের মত ব্যক্তিত্বরা বিশ্ব-নন্দিত এবং বিশ্বের নানা অঞ্চলের কবিতা ও সাহিত্যে তাদের ব্যাপক প্রভাব দেখা যায়। ফার্সি কবিতার মধ্যে হাফিজের কবিতা বিষয়বস্তু ও আঙ্গিকের ক্ষেত্রে সমৃদ্ধির শীর্ষ পর্যায়ের এবং এসবের মধ্য দিয়ে অতীত যুগের অনেক চেতনা ও ভাবধারা আর ইসলামী শিক্ষা ছড়িয়ে পড়ছে।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

