শান্তিগঞ্জে দ্রুত এগিয়ে যাচ্ছে মডেল মসজিদ নির্মাণ কাজ
নিজস্ব প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ। এই দৃষ্টিনন্দন মডেল মসজিদ কমপ্লেক্সটি উপজেলা পরিষদ চত্বরের পূর্ব দিকে নির্মাণ করা হচ্ছে। মসজিটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের আওতায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণ হচ্ছে। নির্মাণ কাজ করছে গণপূর্ত অধিদফতর আর এটি বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
বর্তমান সরকার ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য প্রসারে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করবে। এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জ উপজেলা একটি মডেল মসজিদের নির্মাণ করা হচ্ছে। ৩ তলা বিশিষ্ট এই মসজিদের নির্মাণ ব্যয়ে ধরা হয়েছে ১১ কোটি ৩৩ লক্ষ ৩৪ হাজার ৪শত২৪ টাকা। মডেল মসজিদ নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ প্রকৌশলী এন্ড মাহবুব এন্টারপ্রাইজ (জেভি) এই কাজটি করছেন।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা যায়, নির্মাণাধীন মডেল মসজিদটি তিন তলা বিশিষ্ট হবে। এর জন্য জায়গা লাগবে প্রায় ৪০ শতক। দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি গবেষণা ও দ্বীনি-দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশুশিক্ষা, অতিথিশালা, লাশের গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে। ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। এই মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিম, খাদেম সকলেই সরকারি বেতনভুক্ত হবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, উপজেলা পরিষদের ভিতরে মসজিদটি হওয়ায় বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কার্যক্রম মসজিদের পবিত্রতার সাথে সাংঘর্ষিক হবে। এটি খোলামেলা অন্যকোন স্থানে হলে আরও ভালো হতো। তবে সরকারের এ উদ্যোগ অত্যান্ত প্রশংসার দাবিদার।
দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুটি ইসলাম শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয় ইসলামি চিন্তাবিদরা। তারা বলছেন, সরকারের এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে মডেল মসজিদকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি ধর্মীয় প্রচার-প্রচারণা আরও বাড়বে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছেন।এর আগে একসঙ্গে এত মসজিদ কেউ তৈরি করেননি, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্যোগের ফলে দেশের মানুষ প্রকৃত ইসলামের জ্ঞান রপ্ত করবে। আওয়ামীলীগ সরকার সব সময় ইসলামের প্রতি খুবই শ্রদ্ধাশীল, এটাই তার প্রমাণ। শান্তিগঞ্জ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি শান্তিগঞ্জবাসীর জন্য ইসলামী সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, মডেল মসজিদটির কাজ আগামী বৎসরের মধ্যেই শেষ হবে। এটির উদ্বোধন হলেই পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি ধর্মীয় প্রচার-প্রচারণা আরও বাড়বে। মানুষের ইবাদতের জন্য সব ধরনের সুযোগ থাকবে এখানে।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

