সিলেটে জেলা প্রশাসক বরাবর মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের স্মারকলিপি প্রদান
নিজস্বন প্রতিবেদক:: প্রতিষ্ঠান প্রধানদের ৬ষ্ট গ্রেড ও দুইটি উচ্চতর স্কেল প্রদান এবং সকল শিক্ষকদের জন্য শতভা্গ উৎসব ভাতা প্রদানের দাবীতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, সিলেট জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ২২ জুন, মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয। জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম উদ্দিন।
সিলেট জেলা কমিটির আহবায়ক ও রসময় মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম বলেন, আমাদের দাবি সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বেতন ষষ্ঠ গ্রেডে উন্নীতকরণ, শতভাগ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান। এছাড়া সাধারণ শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়া হলেও এমপিওভুক্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার বিষয়টি আটকে আছে। আমরা প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার দাবি জানাচ্ছি। এ তিন দাবিতে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে স্মারকলিপি দিয়েছি।
প্রতিষ্ঠান প্রধানরা তিন দফা দাবি:
স্মারকলিপিতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো.
১. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সরকারি স্কুলের প্রধানদের মত জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে বেতন উন্নীতকরণ।
২. স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মত পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদান।
৩. প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের চাকরি জীবনে দুইটি উচ্চতর গ্রেড প্রাপ্তির সুস্পষ্ট ঘোষণা দেয়া।
উক্ত স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির আহবায়ক ও রসময় মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম এবং সিলেট জেলা কমিটির সদস্য সচিব ও সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম, যুগ্ম আহবায়ক হেলেন বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও মইনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহনাজ বেগম, জেলা কমিটির সদস্য ও উসমানী নগর উপজেলার সদস্য সচিব মোঃ মুমিনুর রশিদ এবং জেলা কমিটির সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলার সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

