গ্রীষ্মকালীন লাউ চাষঃ
কৃষিবিদ মোজাদ্দিদ আহাম্মদ: লাউ একটি অতি জনপ্রিয় সবজি। উৎপাদনের পরিমাণে কুমড়া পরিবারের সবজিসমূহের মধ্যে লাউয়ের স্থান দ্বিতীয়। শীতকালে এ সবজির চাষাবাদ বেশি হলেও বর্তমানে গ্রীষ্মকালেও এর উৎপাদন যথেষ্ট।
ইদানিং গ্রীষ্মকালে লাউ এর জাত সহজ প্রাপ্যতার কারণে এ মৌসুমে লাউয়ের উৎপাদন বেড়েছে। গ্রীষ্মকালীন লাউ চাষে অন্যান্য ফসল থেকে অধিক লাভ হয়। গ্রীনলেডি/ ডায়না / গ্রীন ডায়মন্ড/ বারি লাউ- ৪ প্রভৃতি গ্রীষ্মকালে চাষ করা হয়।
বীজ বপণঃ সমপরিমান মাটি ও গোবর মিশিয়ে সেই মিশ্রিত মাটি ৮ x ১০ সে.মি. আকারের ছিদ্রযুক্ত পলিব্যাগে ভরে প্রতি পলিব্যাগে ২টি করে বীজ রোপন করতে হবে। বীজ রোপনের আগে ১৫-২০ ঘণ্টা বীজ পানিতে ভিজিয়ে নিতে হবে। বিঘা প্রতি ২৬৬-৫৩০ গ্রাম বীজ প্রয়োজন।
রোপণের জন্য চারার বয়সঃ ১৬-১৭ দিন।
জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ ও এটেল দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। বেড এর আকার হবে প্রস্থ- ২.৫ মিটার, উচ্চতা- ১৫-২০ সে.মি,নালা- ৬০ সে.মি. (বেড থেকে বেড দূরত্ব)। মাদার ব্যাস হবে- ৫০ সে.মি., গভীরতা- ৫০ সে.মি। বেডের কিনারা থেকে ৬০ সে.মি. বাদ দিয়ে মাদার কেন্দ্র ধরে ২ মিটার পরপর ১ সারিতে মাদা তৈরি করতে হবে।
জমি চাষে সার প্রয়োগঃ পঁচা গোবর- ১০০ কেজি টিএসপি- ২.০ কেজি, ইউরিয়া- ২.০ কেজি, এমপি- ২.০ কেজি, জিপসাম- ২ কেজি, দস্তা- ২৫০ গ্রাম, বোরন- ২০০ গ্রাম, ম্যাগনেসিয়াম অক্সাইড- ২৫০ গ্রাম।
প্রতি মাদায় সারের পরিমাণঃ গোবর- ১০ কেজি, টিএসপি- ৫০ গ্রাম, এমপি- ৫০ গ্রাম ও ৮ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। চারা রোপণের ৩০-৩৫ দিন পর থেকে প্রতি মাদায় ২০ দিন অন্তর ইউরিয়া- ৩০ গ্রাম ৪ বার।
সেচ দেয়াঃ ৫-৭ দিন পর সেচ দিতে হয়।
বাউনী দেয়াঃ বাঁশ/ রশি দিয়ে বাউনী তৈরি করতে হয়।
**শোষক শাখা/ অপসারণঃ- গাছের গোড়ার দিকে যে ছোট ছোট ডগা হয় তাকে শোষক শাখা বলা হয়। গাছের গোড়ার দিকে ৪০-৪৫ সে.মি. পর্যন্ত শোষক শাখাগুলো কেটে অপসারণ করতে হবে।
কৃত্রিম পরাগায়নঃ হেক্টর প্রতি ২-৩টি মৌমাছির কলোনী স্থাপন। হাত দিয়ে কৃত্রিম পরাগায়ন করে লাউয়ের ফলন ৩০-৩৫% বৃদ্ধি করা সম্ভব। কৃত্রিম পরাগায়নের উত্তম সময় হলো দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত।
ফসল তোলা (পরিপক্কতা সনাক্তকরণ)
১। ফলের গায়ে প্রচুর শুং থাকবে।
২। ফলের গায়ে নখ দিয়ে চাপ দিলে খুব সহজেই নখ ডেবে যাবে।
৩। পরাগায়নের ১২-১৫ দিন পর ফল সংগ্রহের উপযোগী হয়।
লেখক,
কৃষিবিদ মোজাদ্দিদ আহাম্মদ
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

