স্বাস্থ্যবিধি অমান্য করায় শুকরিয়া মার্কেট বন্ধ করলো জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক :: চলমান বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে রাত ৮টার পরও মার্কেট খোলা রেখে ব্যবসা পরিচালনা করার কারণে সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত শুকরিয়া মার্কেটি অভিযান চালিয়ে বন্ধ করে দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ মে) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহযোগিতায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রাত সাড়ে ৯টার দিকে নগরীর শুকরিয়া মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ৮টার পরে খোলা রাখায় মার্কেটটি বন্ধ করে দেয়া হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় মার্কেটের অন্তত ৫ টি দোকানে জরিমানা করা হয়।
এদিকে মার্কেটটি বন্ধ করে দেয়ায় প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা। এসময় তারা জানান, অন্যান্য মার্কেটগুলো খোলা রেখে আমাদেরকে অবগত না করে হঠাৎ করে শুধু শুকরিয়া মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পরে ব্যবসায়ীরা কিচ্ছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে চলে যান।
অভিযানের বিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় শুকরিয়া মার্কেট বন্ধ করা হয়েছে। এছাড়াও ৫টি দোকানে জরিমানা করা হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

