প্রাথমিক শিক্ষকদের যে সুখবর দিলেন ডিপিই মহাপরিচালক
জালালাবাদ ডেস্ক :: প্রাথমিকে একগুচ্ছ সুখবর দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।ডিপিই মহাপরিচালক বলেন, ১৩তম গ্রেড অনুযায়ী বেতন ফিক্সেশন না হওয়ার কারণে বেতন ও বাড়ি ভাড়ার যেটুকু কম পেয়েছেন তা বকেয়া হিসেবে পাবেন শিক্ষকরা। আর আসন্ন ঈদের বোনাস যারা কম উত্তোলন করেছেন তারাও বোনাসের বাকি অংশ পাবেন।
এ বিষয়ে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ জানিয়েছিলেন, ১৩তম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা এরই মধ্যে তিনটি ঈদ বোনাস ও দুটি উৎসব ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি আরো জানান, বকেয়া বেতন দেয়া হলেও সরকার শিক্ষকদের বোনাস দেবে না। তবে ডিজির আশ্বাসে এখন শিক্ষকরা সন্তুষ্ট বলে জানান তিনি।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছিল, শুধুমাত্র বেতন গ্রেড পার্থক্যের জন্যই প্রাথমিকের শিক্ষকরা ৫২ কোটি টাকার উৎসব-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। মূলত শিক্ষকদের বেতন নির্ধারণের সরকারি সফটওয়্যার ‘আইবাস প্লাস প্লাস’-এ ফিক্সেশন না হওয়ায় শিক্ষকরা বেতন ও বিভিন্ন ভাতা মিলিয়ে বর্তমানে প্রতি মাসে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা কম পাচ্ছেন। আসছে ঈদুল ফিতরে সারাদেশের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষকের প্রত্যেকে এক হাজার ৩০০ টাকা করে উৎসব ভাতা কম পাবেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৩ গ্রেডে বেতন নির্ধারণের আদেশ জারি করে সরকার। এর এক বছর পার হলেও দেশের সব উপজেলায় এখনো শিক্ষকদের ১৩তম বেতন গ্রেড বাস্তবায়ন হয়নি। তবে আগামী ১০ মের মধ্যে আইবাস প্লাস প্লাস-এ বেতন ফিক্সেশনের জন্য মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

