সরকারের আর্থিক সহায়তা পাচ্ছেন ১ লাখ ৫ হাজার শিক্ষক-কর্মচারী
জালালাবাদ ডেস্ক :: করোনা মহামারির কারনে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কষ্টে দিন পার করছেন নন-এমপিও শিক্ষক কর্মচারীরা। এমন পরিস্থিতিতে এসব শিক্ষকের পাশে এগিয়ে এসেছে সরকার। গতবারের ধারাবাহিকতায় এবারো ১ লাখ ৫ হাজার শিক্ষক-কর্মচারীকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের আয় থেকে অধিকাংশ স্কুল-কলেজের বেতন-ভাতা হয়। কিন্তু অনেক দিন যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের বেতন-ভাতায় ভাটা পড়েছে। অনেক স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রায় বন্ধ। এতে মানবেতন জীবন যাপন করছেন তারা।
এমন পরিস্থিতিতে গত বছরও তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষককে ৫ হাজার টাকা এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীকে আড়াই হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। গত বছর এ খাতে সরকার ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার বরাদ্দ দেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এবারও শিক্ষক-কর্মচারীদের একই তালিকা ও সমপরিমাণ টাকা বরাদ্দ ধরে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। তাদের বরাদ্দ পাওয়ার পর সারাদেশের কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত নন-এমপিও ৫১ হাজার ২৬৬ জন শিক্ষককে জন্য আলাদা বরাদ্দ চাওয়া হবে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে বলেন, নন-এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ অনুদানের প্রস্তাবটি সরকারের সর্বোচ্চ মহলের অনুমোদনের অপেক্ষায়। তবে এ টাকা ঈদের আগে পাবে নাকি পরে পাবে, সেটি নির্ভর করছে ফাইল অনুমোদন ও অর্থ ছাড়ের ওপর। তবে টাকা পাচ্ছেন এরকমই আমি জানি।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

