বড়লেখায় সাংবাদিক পরিচয়ে হয়রানি, থানায় অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিক পরিচয়ে হয়রানির অভিযোগে নজরুল ইসলাম (২৬) নামের এক যুবককে প্রধান আসামি করে ও একটি দৈনিকের স্থানীয় প্রতিনিধি রুহেল কামালের (৪৫) নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভুগী নজমুল ইসলাম।
সোমবার (৩ মে) নজমুল ইসলাম বড়লেখা থানায় এই দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি পৌর শহরের একটি রেস্টুরেন্টে পারিবারিক একটি অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নজমুল ইসলাম। এই ছবিটি সংগ্রহ করে নজরুল ইসলাম ও তার সহযোগী গত ২৭ এপ্রিল ফোন করে দক্ষিণভাগ বাজারে নজমুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে আসে। সেখানে গিয়ে তারা তাদের সাংবাদিক, মানবাধিকরকর্মীসহ বিভিন্ন পরিচয় দেয়। তখন তারা পরিবারিক অনুষ্ঠানের ছবি দেখিয়ে বলে নজমুল ইসলাম বাল্যবিবাহ পড়িয়েছেন। এটা ইউএনও, ওসি, ডিসি, এসপি সবাই জানেন।দ্রুত সমাধান না করলে নজমুল ইসলামকে পরদিনই গ্রেপ্তার করা হবে বলে ভয়ভীতি দেখায়।
এছাড়া রাতের মধ্যে তাদের সাথে যোগাযোগ করতে বলে চলে যায়। এরপর তিনি আব্দুল জলিল নামে ২নম্বর আসামির এক আত্মীয়ের সাথে যোগাযোগ করে তার বাড়িতে যান। সেখানে ২নম্বর আসামি বলেন তারা ৩ জন আছেন। এছাড়া ওসি, ইউএনও আছেন। ২০ হাজার টাকা ছাড়া এটা সমাধাণ করা যাবে না। না হলে নিউজ হবে। তখন টাকার দেওয়ার বিষয়ে আব্দুল জলিল অপারগতা জানালে ২ নম্বর আসামি হুমকি দেয় ২ দিনের মধ্যে নজমুল ইসলামকে জেলে পাঠাবে। এরমধ্যে বিভিন্ন মাধ্যমে টাকা না দিলে গ্রেপ্তার ও হয়রানি করার হুমকি দিয়ে ভুক্তভোগী নজমুল ইসলামের বক্তব্য না নিয়ে কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশ করে নজরুল ইসলাম। এ ঘটনায় গত রোববার নজমুল ইসলাম কথিত সাংবাদিক পরিচয় দানকারির নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে সে হুমকি দিয়ে জানায় আরো কয়েকটি গণমাধ্যমে নিউজ আসবে।
ভুক্তভুগী নজমুল ইসলাম বলেন, ‘আমার হার্টে বাইপাস সার্জারি হয়েছে কিছুদিন আগে। পারিবারিক একটি অনুষ্ঠানের দোয়া করার ছবি দেখিয়ে এরা আমাকে ব্রেককমেইল করছিল। সরাসরি প্রশাসনের দোহাই দিয়ে চাঁদা দাবি করে। না দেওয়ায় হুমকি হয়রানি করছে। আমি খোঁজ নিয়ে দেখেছি এরা এসব করে। নিরুপায় হয়ে থানায় মামলা করেছি।’
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

