সিলেটে তাজ প্রিমিয়ার টি-এর সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন
আমিরুল ইসলাম সাহেদ-বিশেষ প্রতিনিধি :: সিলেটের ঐতিহ্যবাহী কোম্পানী, চা শিল্পে ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মোমিনছড়া টি এস্টেট ও মাথিউরা টি এস্টেট-এর নিজস্ব ব্র্যান্ড “তাজ প্রিমিয়ার টি-এর সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ৩ মে) রাতে সিলেট নগরের টিলাগড়স্থ তাজ ভিলায় সেলস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ ও বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিুকুর রহমান চৌধুরী।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,কাউন্সিলর সালেহ আহমেদ সেলিম,কাউন্সিলর নাজনিন আক্তার কণা,দৈনিক সিলেট ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাগণ। সবার উপস্থিতিতে “তাজ প্রিমিয়ার টি-এর সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে বক্তারা বলেন, তাজ প্রিমিয়ার টি সিলেটে চা-বাজারে অধিক সুনাম অর্জন করেছে। গুণ ও মানে এ কোম্পানীর পণ্য ব্যবসায়ী, চা-প্রেমি ও ক্রেতাদের গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই এ কোম্পানীর পণ্যকে গ্রাহকদের সহজলভ্য করে তোলার নিমিত্তে সিলেট নগরের ব্যস্ততম এলাকা টিলাগড়ে একটি সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজনীয়তা মেটাতে টিলাগড়ের তাজ ভিলায় ‘তাজ প্রিমিয়ার টি’র সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে ‘তাজ প্রিমিয়ার টি’ কোম্পানীর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন খান বলেন, ঐতিহ্যবাহী ‘তাজ প্রিমিয়ার টি’ কোম্পাপনীর উন্নতমানের প্রোডাক্ট জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা সচেষ্ট। কোম্পানীর সার্বিক সাফল্য ও উন্নতি লাভে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন।
কোম্পানীর সি.ই.ও মো. ইসতিয়াক উদ্দিন খান সবাই কে ধন্যবাদ জানিয়েছেন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

