অ্যাসাইনমেন্ট করতে হবে প্রাথমিকের শিক্ষার্থীদেরও
জালালাবাদ ডেস্ক :: এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি কমাতে টেলিভিশন ও রেডিওর মাধ্যমে পাঠদান দেয়া হলেও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এর বাইরে ছিলেন। এই অবস্থায় মাধ্যমিকের মতো এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অ্যাসাইনমেন্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য শিক্ষকদের প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে কাজের তালিকা পৌঁছে দিতে হবে। সপ্তাহ শেষে সেটি সংগ্রহ করে মূল্যায়ন করতে হবে।
বিষয়টি নিশ্চিত করে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, করোনার কারেণ আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার মধ্যে রাখতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। অ্যাসাইনমেন্টও এই উদ্যোগগুলোর মধ্যেই একটি। প্রতি সপ্তাহে শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে যাবেন। কারো বাড়ি বেশি দূরে হলে অন্য কোনো মাধ্যমে অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেবেন।
তিনি আরও বলেন, যতদিন স্কুল বন্ধ থাকবে ততদিন এ কার্যক্রম চলমান থাকবে। যেহেতু প্রাথমিকের শিক্ষার্থীদের অ্যাসাইমেন্ট সম্পর্কে ধারণা নেই তাই এটিকে বাসার কাজ হিসেবে গণ্য করা হবে। নিয়মিত হোমওয়ার্ক কীভাবে দেওয়া ও নেওয়া হবে সেজন্য শিক্ষকদের একদিনের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অধিকাংশ শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে রাখা সম্ভব হবে বলেও জানান তিনি।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

