করোনা টীকার সংকট হবে না, ঈদের আগেই চীনা টিকা পাবার সম্ভাবনা আছে - পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ভ্যারিয়েন্ট শনাক্ত
জালালাবাদ ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকার চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা এ বিষয়ে আশাবাদী।
আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে ড. মোমেন জানান, চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে। টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে বলে তিনি জানান।
এর আগে সোমবার স্বাস্থমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছিলেন, ১০ মে’র মধ্যে চীন থেকে টিকা আসবে।
চীন আগেই চেয়েছিল বাংলাদেশে তাদের টিকার ট্রায়াল দিতে। গত বছর চীনের সে প্রস্তাব গ্রহণ করলে আমরা এতদিনে অনেকখানি এগিয়ে থাকতাম এবং টিকা নিয়ে সঙ্কট দিতো না। এমনটি মনে করেন দেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌফিক হোসেন।
চট্টগ্রামে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত:
বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামে করোনার যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের একটি গবেষণা টিম তাদের একমাস গবেষণা শেষে এই ফলাফল জানান।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করে এ গবেষণা কার্যক্রম চালানো হয়। গবেষণা কাজে বিভিন্ন বয়সের আক্রান্ত রোগীর কাছ থেকে নমুনাগুলো সংগ্রহ করা হয়। এছাড়া ওই আক্রান্ত রোগীদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।
প্রতিষ্ঠানটির গবেষকরা ১০টি নমুনা পরীক্ষা করে ছয়টিতে করোনাভাইরাসের যুক্তরাজ্যের ধরনের (ই.১.১.৭) এবং তিনটিতে দক্ষিণ আফ্রিকান ধরন (ই.১.৩৫১)সনাক্ত করেছেন। তবে যে করোনার ধরনটি (ই.১.৬১৭) বর্তমানে ভারতে তীব্রভাবে সংক্রমণ করে চলছে, চট্টগ্রামের কোনো নমুনাতেই তার উপস্থিতি পাওয়া যায়নি।
এই বিষয়ে গবেষণা টিমের সদস্য, বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ভ্যাটেরাইন সাইন্সের শিক্ষক ড. ইফতেখারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাত জন শিক্ষকের দেড় মাস গবেষণা শেষে এই ফলাফল পাওয়া গেছে। তবে আরও বেশি নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকুয়েন্স করলে প্রকৃত চিত্রটি স্পষ্ট হত। যদিও বিষয়টি অনেক বেশি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল বলে জানান তরুণ এই গবেষক।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনার দ্বিতীয় চট্টগ্রামে গত এপ্রিল মাসে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়। গত এপ্রিলে এখানে মোট শনাক্ত ছিল ৫ হাজার ২৮৪ জন। আর মারা যায় ১৩৬ জন। তবে গত দুইদিনে শনাক্তের সংখ্যা একটু কমলেও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তে থাকে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এখানে করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

