উৎকৃষ্ট আর নিকৃষ্ট
জহির উদ্দিন
উৎকৃষ্ট আর নিকৃষ্ট
দংশিবার ক্ষণে সাপ মাথায় ফণা তোলে।
মানুষ তোলে ফণা অন্তরে অদৃশ্য মনে।
মানুষ থাকে চিরকাল একই চেহারায়,
তাই অদৃশ্য ফণার হিংস্র দানবও থাকে মানব বেশে, মানবেরই মাঝে এ জগৎটায়।
কখনো নায়িকার ছদ্মবেশে নাগিনী,
আবার কখনো নায়কের বেশে নাগ,
দেখি শুধু সিনেমায়।
সাপ বলো, বাঘ বলো কিংবা হিংস্র যত দানব,থাকে চিরদিনই মুখোশবিহীন ,
তাই যায়, শত চেনা যায়।
তারা নয় ছদ্মবেশি, নেই কোনো চলনায়, তাদের নেই কোন এটমিক মিসাইল কিংব বিধ্বংসী কামান ধবংসিতে জাতিকোল।
মানুষ এসব বানায় পাল্লা দিয়ে, মানব ধ্বংসিতে।
তাই দানবের কি দরকার বধিতে মানব ।
দানব আছে মানুষের বেশে মানব চেহারায়।
কখনো মুখোশ তার লেফাফায়, কখনো নীতির মোড়কে আলখেল্লায়, কখনো বিত্তের খোলসে দানবীর, দান দক্ষিণায় ।
মানুষেরই বেশে, মানবের পাশে, আগে পিছে সবখানে আছে তারা, দংশিবে যারা ।
যদিও মানুষ মানুষের জন্যে,
মানুষ আছে মানুষের সুখে দুঃখে,দৈন্যে,
ত্যাগে তিতিক্ষায়, ভালবাসার অতল অনুভবে, আছে সবখানে।
সাপের ফণা দেখে কেটে পড়ি,থাকি মোরা নিশ্চিন্তে।
বাঘের গর্জনে দূরে সরি।
জানি ওরা আসবেনা মানবের দংশিতে,
কোনো প্লান করি।
যত সব মানব চেহারার মুখোশধারী,
চলে অদৃশ্যে ফণা তুলি।
কেবল বুঝিবে তখন, দংশিবে যখন।
এক ভয়ানক রহস্যে ঘেরা মানব চেহারা, কেউ না জানলে, কেউবা না বুঝলে সাধু সাজে,
হাঁসের মতো গা ঝাড়া দিয়ে।
ক্ষণে ক্ষণে যেমন যখন,
বদলায় অন্তরে তখন ।
পরে মুখোশ সাধু সন্যাসী গুরু রাম রহিম, মহাপুরুষ এ যেন শ্যাম সিদ্ধি সাধনায়।
আকাম-কুকাম লুটপাট শেষে, কারো মানত বৃন্দবনে, কারো মক্কা- মদিনায় ।
বার্ণাডশো তাই বলেন।
পৃথিবী এক রঙ্গমঞ্চ,
অভিনয়ে শুরু আর
অভিনয়ে হয় শেষ।
রঙ্গমঞ্চে বসবাস তাই
বলতে পারিনা মনের কথা, মনেই তার বিনাশ।
করতে পারিনা কিছু নিজের ইচ্ছায়।
উড়াতে পারি না স্বপ্নগুলো আপন ডানায়,
বন্দি থেকে-থেকে তারা যায় হারিয়ে আপন গ্রহে ,মনেরই ঠিকানায়।
এভাবেই ইচ্ছেগুলো তলিয়ে যায়, অতল গহীনের বুকে, কারো অজান্তে হাজারো মুখোশের অন্তরালে।
মানুষ হত্যার ইতিহাসে,
মানুষকে কি শুভা পায়,
তবুও রচিয়েছি মোরা জঘন্য সব ইতিহাস,
মানুষ হত্যায়।
বাঘ বলো, সাপ বলো, হিংস্র যতই জানি ।
তবু রাখেনা কেউ তাদের জন্য পাহারাখনি।
মানুষেই বিপদ, মানুষেই আপদ, কখন যে কার করে সর্বনাশ, তাই বসিয়েছি যত আদালত, করছি সতর্কবাণী ।
আর মানুষেরই হিংস্র থাবা থেকে বাঁচাতে মানুষ,
গড়েছি কত দূর্গ, কত কত পাহারা।
করছি আবিষ্কার যত মিসসইল, এটম, সাবমেরিন, মারছি মানুষ গড়ছি কত মরু- মরু সাহারা। হাতে আছে অস্ত্র যত এটমিক আর রাসায়নিক।
শুধু করতে পারেনি তারা সব মানুষকে একটু মানবিক।
যুগে যুগে মানুষের হাতে মানুষই বেশি হত হয়।
সাপ, ভালুক, বাঘের মুখেতো নয়।
মানুষই উৎকৃষ্ট, আর মানুষই নিকৃষ্ট, যদি না হয় সে অন্তরের আসল মানুষ।
লেখকঃ
মোঃ জহির উদ্দিন,
অধ্যক্ষ, শাহ নিমাত্রা এস.এফ. ডিগ্রী কলেজ, ফুলতলা, জুড়ি
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

