বগুড়ায় প্রকাশ্যে গুলি করে শিক্ষককে হত্যা
জালালাবাদ ডেস্ক :: বগুড়ায় প্রকাশ্যে মহাসড়কে মোজাফ্ফর হোসেন (৬০) নামের এক মাদরাসা অধ্যক্ষকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত মোজাফ্ফর হোসেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুরের জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মোজাফ্ফর হোসেন একটি সিএনজিচালিত অটোরিকশা করে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথে কৃষি কলেজের সামনে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। এরপর তারা প্রকাশ্যে মোজাফফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।
সুকাশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মোজাফফর হোসেন পেশায় কবিরাজ। তিনি একটি কওমি মাদরাসার অধ্যক্ষ ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করেন।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, মোজাফফর হোসেনের সঙ্গে থাকা দুই যাত্রী ঘটনাটি দেখেছেন। তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

