১৩ মাস হল বেতন নেই, বিপাকে বেসরকারি শিক্ষকরা
জালালাবাদ ডেস্ক :: শিক্ষামন্ত্রলালয়ের নির্দেশনা অনুযায়ী করোনা মহামারীর কারণে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি অনুদান থাকলেও প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেতন পাচ্ছেন না বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারিরা।
জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন বেসরকারি পর্যায়ের ১৪ শতাধিক শিক্ষক ১৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। করোনার প্রভাবে তাঁদের টিউশনিও বন্ধ। অর্থাভাবে পরিবার নিয়ে চরম বিপাকে রয়েছেন দেশ গড়ার এই কারিগররা। সরকারের পক্ষ থেকে কোন অর্থ বা খাদ্যসহায়তা পাননি বেসরকারি শিক্ষকেরা।
মতলব দক্ষিণের স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমী নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শামীম আহম্মেদ বলেন, ‘উপজেলা সদরে পরিবার নিয়ে একটি বাসা ভাড়া করে থাকি। করোনা শুরুর আগে যা বেতন পেতাম, তা দিয়ে এবং টিউশনির টাকা দিয়ে কোনো রকমে সংসারের খরচ জোগাতাম। গত মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ১৩ মাস ধরে বেতন পাইতাছি না। দু-চারটা টিউশনি যা করাতাম, করোনা ও লকডাউনের কারণে সেগুলোও বন্ধ।’ তিনি দুঃখ করে বলেন, অন্যের কাছে হাত পাতা তো আর সম্ভব নয়। এখন স্বজনদের কেউ ধারও দিতে চান না। পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। আর কয়েক দিন পরই ঈদ। গত দুই ঈদের মতো এবারও ঈদের কেনাকাটা করতে পারবেন না। বাধ্য হয়ে এখন শিক্ষকতা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তিনি।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

