সরকারি কোষাগারে বাসা ভাড়া ও চিকিৎসা ভাতার টাকা ফিরিয়ে দিলেন শিক্ষকরা
জালালাবাদ ডেস্ক :: শিক্ষকরা সরকার থেকে বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা বাবদ যে অর্থ পান তা বর্তমান সময়ে নেহাতই নগণ্য। সকল সরকারি কর্মচারীরা মূল বেতনের অর্ধেক বাড়ি ভাড়া পেলেও শিক্ষকরা পান মাত্র এক হাজার টাকা। তাই প্রতিবাদ হিসেবে সরকারের কোষাগারে বাসা ভাড়া ও চিকিৎসা ভাতার টাকা ফিরিয়ে দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। ট্রেজারি চালানের মাধ্যমে নিজেদের বেতনের বাসা ভাড়া ও চিকিৎসা ভাতার অংশ ফেরত দেন তারা।
সোমবার (৩ মে) এমন ঘটনা ঘটিয়েছেন লালমনিরহাটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
শিক্ষকরা অভিযোগ করে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, নির্ধারিত চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা দেয় সরকার। একই সরকারের অধীনে চাকরি করে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের মূল বেতনের সঙ্গে প্রতিমাসে বাড়ি ভাড়া বাবদ এক হাজার ও চিকিৎসা ভাতা বাবদ মাত্র ৫০০ টাকা দেয়া হয়। যা বর্তমান বাজারে এই টাকায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব নয়।
আর এ কারণে চলতি মাসে সরকারি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাবদ দেড় হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন শিক্ষক এবং কর্মচারীরা। এক্ষেত্রে তারা টাকা উত্তোলন করে ট্রেজারি চালানের নম্বরে (কোড নং -১-২৫৩১-০০০০-২৬৭১) জমা দিয়ে ফিরিয়ে দিয়েছেন টাকা।
এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতির (লালমনিরহাট আদিতমারী উপজেলা) সভাপতি রশিদুল আলম বলেন, সরকারি এই ভাতার মাধ্যমে এক ধরণের বৈষম্য সৃষ্টি হয়েছে। এ বৈষম্য নিরসনে আন্দোলন করে যাচ্ছে শিক্ষক কর্মচারী সমিতি। মাত্র দেড় হাজার টাকায় বাড়ি ভাড়া ও একটা পরিবারের চিকিৎসা খরচ কিভাবে সম্ভব! তাই সরকারের দেয়া নাম সর্বস্য এ ভাতা সরকারকেই ফেরত দিচ্ছি।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

