করোনায় বিপর্যস্তদের মাঝে শাবি প্রেসক্লাবের আর্থিক অনুদান
শাবি প্রতিনিধি :: গতবারের মতো এবারেও কোভিড-১৯ পরিস্থিতিতে কর্মহীন ও আর্থিকভাবে বিপর্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিধবা, প্রতিবন্ধী এবং রিকশাচালকদেরকে সহায়তা করেছে করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
আজ সোমবার (৩ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শাবি প্রেসক্লাবের এ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম ইমরান হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাশ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম ও শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি হোসাইন ইমরানসহ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসায় শাবি প্রেসক্লাবকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানের করোনায় দ্বিতীয় ঢেউ চলতেছে। আমাদের পাশর্^বর্তী দেশের তুলনায় আমরা এখন ভালো আছি। করোনার এ প্রকোপ কমাতে আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। এছাড়া শাবি প্রেসক্লাবের মতো সমাজের নিম্নশ্রেণির মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানের করোনায় দ্বিতীয় ঢেউ চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা এখন ভালো আছি। করোনার এ প্রকোপ কমাতে আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। এ ছাড়া শাবি প্রেসক্লাবের মতো সমাজের নিম্নশ্রেণির মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে।
শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাশ বলেন, করোনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার পাশাপাশি তাদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার মানসিকতা তৈরিতে কাজ করে যেতে হবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

