কলকাতা দলে করোনার হানা: বাতিল হল ম্যাচ
জালালাবাদ ডেস্ক :: অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ব্যাঘাত ঘটালো করোনাভাইরাস। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। কলকাতার স্কোয়াডে দুই জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ায় সতর্কতাবশত ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে।
আজ সোমবার রাত ৮টায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হওয়ার কথা ছিল কেকেআরের। জানা গেছে, দলটির দুই ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। এরা হলেন স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়ার।
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেই পারে জীবানু সুরক্ষিত বলয়ে থাকার পরেও এমনটা কীভাবে ঘটলো? ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে বলয় ছেড়ে কাঁধের স্ক্যান করাতে গিয়েছিলেন বরুণ। সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। বাকি ক্রিকেটাররা অবশ্য নেগেটিভ হয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড্রে এক মুখপাত্র ঘটনার কথা স্বীকার করেছেন। ভারতের বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘বরুণ ও সন্দীপ করোনা পজিটিভ হয়েছেন। এই পরিস্থিতিতে ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা তাদের বিপক্ষে খেলতে রাজি নয়।’
করোনা পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়ায় সমালোচনা হচ্ছিল খুব। কিন্তু এবার বলয়ের মধ্যেই এমনটি হওয়ায় আয়োজকরা কী করেন, সেটি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ টুর্নামেন্ট শুরু হওয়ার পর এবারই এমনটি ঘটলো যে, বলয়ের মধ্যে দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন।
এই অবস্থায় আজকের স্থগিত ম্যাচ পরে করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

