করোনা ঠেকাতে ঈদে বাস চলাচল বন্ধ রাখার পরিকল্পনা করছে সরকার
জালালাবাদ ডেস্ক :: মহামারি করোনার বিস্তার রোধে ঈদুল ফিতরের সময় আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে সরকার। এ সময়ে এক জেলা থেকে আরেক জেলায় কোনো বাস চলাচল করতে পারবে না। চলমান লকডাউন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভায় এ বিষয়টি আলোচনা হয়েছে। চলমান লকডাউনের মেয়াদ শেষ হবে আগামী ৫ মে।
রোববার (২ মে) ‘চলমান লকডাউন পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ’ বিষয়ে এ ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মেয়র, সচিব, গোয়েন্দা সংস্থার প্রধানসহ সংশ্লিষ্টরা। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
জানা গেছে, ঈদের সময় যাতে শ্রমিকদের ছুটি না দেওয়া হয়, পোশাক কারখানার মালিকদের কাছে সে প্রস্তাব পাঠানো হবে। বিপণিবিতানগুলোয় স্বাস্থ্যবিধি মানা না হলে তা বন্ধ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে জরিমানাসহ কঠোর পদক্ষেপের কথাও চিন্তাভাবনা করছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের বড় জায়গা বিপণিবিতান। দোকানপাটে মাস্ক কেউ না পরে তাহলে তা বন্ধ করাই ভালো। আন্তঃজেলা চলাচল, কিংবা এক শহর থেকে আরেক শহরে চলাচল করা যাবে না। সে জন্য গণপরিবহন নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রয়োজনে এ খাতকে ক্ষতিপূরণ দিতে হবে। সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ থাকবে। ঈদে যে যেখানে আছি, সবাইকে সেখানেই থাকতে হবে।’
এ প্রসঙ্গে যোগাযোগসচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির সময় আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রাখতে প্রস্তাব এসেছে। এ ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছি। কারণ তারা ঈদে গাড়ি চালিয়ে আয় করতেন।’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বৈঠকে বলেছেন, পরিবহন বন্ধ করতে হলে সবকিছু বন্ধ রাখতে হবে। নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে হলে তা ঈদের পরে নেওয়ার পক্ষে মতামত দেন তিনি।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

