মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি:দুজনকে ফাঁসির আদেশ
জালালাবাদ ডেস্ক :: মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত। জানা গেছে, ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে আটক ওই দুজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে ওই দণ্ডাদেশ দেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে। গত বছরের জুন মাসে আটক করে জেলহাজতে রাখা হয় তাদের। এদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। তিনি তিন সন্তানের জনক। আরেকজনের নাম জানা যায়নি।
গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, ২০২০ সালে ইরানে কমপক্ষে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে চীনে প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তাদের রিপোর্টে কোনো তথ্য নেই।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

