২০২৩ সালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা পরিমার্জিত পাঠ্যবই পাবে
জালালাবাদ ডেস্ক :: প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা পরিমার্জিত কারিকুলামে ২০২২ সাল থেকে পাঠ্যবই হাতে পাবার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। ২০২২ সালে প্রাথমিকের প্রথম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যবই পাইলটিং করা হবে। তারপর ২০২৩ সালে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই তিন শ্রেণির পরিমার্জিত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, প্রথমবার পরিকল্পনা নেওয়া হয় ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরিমার্জিত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। করোনার কারণে এই পরিকল্পনা পিছিয়ে ২০২২ সাল থেকে ২০২৬ সালের মধ্যে পর্যায়ক্রমে পরিমার্জিত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগের পরিকল্পনায় ২০২২ সালে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণির পরিমার্জিত পাঠ্যবই পাওয়ার কথা ছিল শিক্ষার্থীদের। এছাড়া এ বছর প্রাক-প্রাথমিকের ৪ প্লাস বয়সের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কারিকুলাম পরিমার্জনের কাজ পিছিয়ে যায়।
এই পরিস্থিতিতে গত ২৯ এপ্রিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাথমিকের প্রথম শ্রেণি, মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যবই পাইলটিং করা হবে। প্রাথমিকের ১০০টি বিদ্যালয়ে এবং মাধ্যমিকের ১০০টি বিদ্যালয়ে পাইলটিং করা হবে। একইসঙ্গে ১০০টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং করা হবে এই পরিমার্জিত পাঠ্যবই। এরপর ২০২৩ সালে সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিকের প্রথম শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরিমার্জিত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। আর ২০২৪ সালে কোন কোন বই পরিমার্জন করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে তা এখনও ঠিক করা হয়নি।
এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন কারিকুলামে পাঠ্যবই কমানো হবে। তবে পাঠ্যবই কমলেও গুরুত্বপূর্ণ সব বিষয়ই থাকবে পাঠ্যবইয়ে। এখন পর্যন্ত কতটি বই এবং কোন বই কমানো হবে তা চূড়ান্ত হয়নি।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘প্রাথমিকের প্রথম শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরিমার্জিত পাঠ্যবই পাইলটিং করা হবে। তবে দুই মন্ত্রণালয়ের রেজুলেশন এখনও হাতে পাইনি।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

