স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাস ও এপ্রিল মাসের বেতন ব্যাংকে
স্টাফ রিপোর্ট:: বেসরকারি এমপিওভুক্ত (স্কুল-কলেজ ও মাদরাসা ) শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের (২০২১) উৎসব ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এপ্রিল (২০২১) মাসের এমপিও’র চেকও ছাড় হয়েছে। আগামী ৮ মে বেতন-ভাতা তোলার শেষ দিন।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
আজ রবিবার (২ মে) অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আটটি চেক হস্তান্তর করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে, মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন (মাউশি) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষ শিক্ষা -কর্মচারীগণের এপ্রিল ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ৮ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে এপ্রিল ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদফতরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক কর্মচারীগণের ঈদ-উল-ফিতর (২০২১) এর উৎসব ভাতার সরকারি অংশের ৪ টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২ মে তারিখে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ আগামী ৬ মে তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে ঈদ-উল-ফিতর (২০২১) এর উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। এবং শিক্ষকরা আগামী ৯ মে পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

