মদনমোহন কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ!
বিশেষ প্রতিনিধি: সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম হচ্ছে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ। প্রধানমন্ত্রীর সিলেট সফরকালে ঘোষণাকৃত মদনমোহন সরকারি কলেজ। আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও নিয়ম-নীতি ও সরকারিকরণের গেড়াকলে পড়ে এবং প্রশাসনের দায়ীত্বহীনতা এর কারণে দুই মাস থেকে মদন মোহন কলেজের বিশাল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। যার ফলে, বিশেষ করে নন এমপিও শিক্ষক এবং কর্মচারীরা বর্ণনাতীত দিনাতিপাত যাপন করতেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মদনমোহন কলেজ সরকারিকরণ হওয়ার কারণে সরকারের বিভিন্ন নিয়মনীতির কারণে ফান্ডের টাকা টাকা থাকা সত্ত্বেও দুই মাস থেকে বেতন ভাতা এবং আগামী ঈদের বোনাস পরিশোধ করা যাচ্ছে না। এ ব্যাপারে মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক শর্বানী অর্জুন প্রতিবেদক এর সাথে ফোনে বলেন, উনি চেষ্টা করছেন বেতন-ভাতা পরিশোধ করার জন্য। এ ব্যাপারে মন্ত্রণালয়ের দরখাস্ত দেয়া হয়েছে। প্রিন্সিপাল মহোদয় আশাবাদী যে ঈদের আগে একটা সিদ্ধান্ত আসবে।
এদিকে মদনমোহন কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, যেখানে সরকার এই করোনা মহামারী সময় যেকোনোভাবে বেতন-ভাতা পরিশোধের প্রজ্ঞাপন এবং নির্দেশনা জারি করেছেন সেখানে আমাদের কলেজের এই অবস্থার জন্য প্রশাসনিক তৎপরতার অভাব বলে তিনি মনে করেন। তিনি আরো উল্লেখ করেন যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার না থাকায় অসহায় ভাবে দিনযাপন করছেন, যা অমানবিক।
যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কলেজের এই সমস্যার সমাধান করা সম্ভব বলে অনেকেই মনে করেন। মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ এর অফিস সূত্রে জানা যায়, কলেজের এমপিও নন-এমপিও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী৯৪ জন সহ খন্ডকালীন শিক্ষক আরো ২০ জন। তাদের মধ্যে বেশিরভাগই নন-এমপিও এবং খন্ডকালীন যারা সরকার থেকে কোনো রকমের আর্থিক সহযোগিতা পাচ্ছেন না বিধায় তাদের অবস্থা অত্যন্ত নাজুক।এই করণা মহামারীর সময় এবং রোজার মাসে এবং আসন্ন ঈদ উপলক্ষে তাদের দুশ্চিন্তার কোন শেষ নেই। সরকারিকৃত একটি প্রতিষ্ঠান এরকম অবস্থা সত্যিই অনেক দুঃখজনক বলে সংশ্লিষ্টরা জানান।
অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি না থাকার কারণে বেতন ভাতা বন্ধ রয়েছে সেখানে এই কলেজের আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও সেটা বন্ধ রয়েছে শুধুমাত্র যথাযথ পদক্ষেপ এর অভাবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

