বাবার সাথে ঢাকায়
আহনাফ যাহিন :: আমরা ঢাকায় আছি।বাবা সিলেটে। বাবা আবার ঢাকায় মার্চের পনেরো তারিখ ফিরে আসলো রাত এগারোটায়।ভাবছিলাম বাবা আসলে ঢাকার কোথায় কোথায় ঘোরা যায় এবং সেই অনুযায়ী একটা পরিকল্পনা ও করে রেখেছিলাম।পরের দিন সকাল বেলা আমরা সবাই মিলে প্রথমে লালবাগের কেল্লায় যাই।সেখানে পরীবিবির সমাধি হাম্মামখানা ও দরবার হল দেখলাম। দরবার হলে আমরা অনেক ঐতিহাসিক জিনিস দেখতে পেলাম। যেমন অস্ত্র কোরআন শরীফ। তারপর আমরা বাসায় ফিরে গিয়ে বিশ্রাম নিলাম।
বেলা তিনটায় বাবাসহ জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিলাম।জাদুঘর গেটে গিয়ে দেখলাম অনলাইনে টিকিট কাটতে হয়। তা আমরা করিনি। বাবার মোবাইলে ইন্টারনেট ও নাই। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। হয়তো বা এ যাত্রায় আমাদের জাদুঘর দেখা হবে না।হঠাৎ দেখি বাবা অপরিচিত একজনের সাথে কি জন্য কথা বলছে। সেই লোকটির সাথে কথা বলে বাবা আমাদের জন্য টিকিট কাটার ব্যবস্থা করলেন।টিকিটের ব্যবস্থা হয়েছে দেখে আমিতো মহা খুশি। জাদুঘরে প্রবেশ করে প্রথমেই আমি মানচিত্র দেখলাম।কৌতূহল ও আগ্রহ বশত মানচিত্রে প্রথমে হবিগঞ্জ সিলেট কক্সবাজার সহ বিভিন্ন জেলার বোতাম টিপে দেখতে লাগলাম। জাদুঘরের সব গ্যালারি সময় নিয়ে ঘুরে ঘুরে দেখলাম। আসল তিমি মাছের কঙ্কাল এবং সিরাজউদ্দৌলার কার্পেট আমার খুব ভালো লেগেছে।
জাদুঘর থেকে বেরিয়ে আমরা জাতীয় গ্রন্থাগারের সামনে গেলাম। তখন গ্রন্থাগারের সামনে অনুষ্ঠান চলছিল বলে গ্রন্থাগারে প্রবেশ করতে পারেনি।আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে গেলাম।পাশে মেট্রোরেল। আমরা ডাচে কিছুক্ষণের জন্য ঢুকলাম। টিএসসির সামনে মোবাইল লাইব্রেরীতে প্রবেশ করে কিছুক্ষণ বই পড়লাম। বেশ ভালো লাগলো। রোকেয়া হলের সামনে গেলাম যেখানটায় আমার মা এক সময় থাকতো।এ হলের সামনে কিছু ছবি উঠালাম।সেখান থেকে বের হয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গেলাম। আমরা অনেকক্ষণ কেন্দ্রীয় শহীদ মিনারে চাচ্চুর জন্য অপেক্ষা করলাম।
অফিস শেষে চাচ্চু আসলে আমরা গাড়িতে করে উত্তরা উদ্দেশ্যে রওনা করলাম।সেদিন রাতে চাচ্চুর বাসায় অবস্থান করলাম। এবং সেখানে আমার একজন আপু ছিল। আপুর সাথে সারারাত জেগে গল্প করলাম।সকালে চিড়িয়াখানায় গেলাম। আমাদের সাথে আপু ও ছিল। চিড়িয়াখানায় গিয়ে সব থেকে ভালো লাগলো বাঘ সিংহ । তারপর খালামনির বাসায় গেলাম। সেদিন বিকেলে মা সহ আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরতে আসলাম। কেননা পরের দিন সকালেই যে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করব। এবারের যাত্রায় ঢাকা বেশ ভালো লেগেছে।
আহনাফ যাহিন
শ্রেণী- তৃতীয়, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ সিলেট।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

