সুনামগঞ্জের জুনাইনা অংশ নিচ্ছেন অলিম্পিকে, আনন্দে মুখরিত লন্ডনের বাংলাদেশি কমিউনিটি
জালালাবাদ ডেস্ক :: সুনামগঞ্জের সাতারু জুনাইনা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে অংশ নিচ্ছেন। জুনাইনার বাবা জুবায়ের আহমেদ সিলেটের সুনামগঞ্জের সন্তান। ২০০১ সালে ইংল্যান্ডে যান। তার স্ত্রীও বাংলাদেশি তবে তার শ্বশুর আগে থেকেই লন্ডনে স্থায়ী ছিলেন। জুনাইনা আহমেদের এই অলিম্পিকে অংশগ্রহণের খবরে মুখরিত লন্ডনের বাংলাদেশি কমিউনিটি।
জুনাইনার বাবা জুবায়ের আহমেদ লন্ডন থেকে বলেন, ‘অনেকেই জুনাইনার খোঁজ খবর রাখতেন। অলিম্পিকে খেলব ও জেনে সবাই খুব বেশি। লন্ডনে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দারুণ আনন্দের এক উপলক্ষ্য এনে দিয়েছে জুনাইনা।’
সামনের জুনে ১৮ তে পা দেবেন জুনাইনা। তবে লন্ডনে বেড়ে উঠায় এই বয়সেই যথেষ্ট বাস্তবিক মন্তব্য জুনাইনার, ‘খুবই ভালো লাগছে অলিম্পিকে খেলব। আরও খুশি হব যদি পরের অলিম্পিকে নিজ যোগ্যতায় জায়গা করে নিতে পারি।’
ওয়াইল্ড কার্ড নিয়ে অংশগ্রহণ করা ক্রীড়াবিদদের কাছে সেই অর্থে প্রত্যাশা থাকে না। কিশোরী জুনাইনাও সেটা বোঝেন, ‘আমার টাইমিং উন্নত করাই হবে মূল লক্ষ্য। গেমসের আগে বাকি সময়টুকু সেভাবে কাটাতে চাই।’
৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে জুনাইনার সেরা টাইমিং ২৯.০৩ সেকেন্ড। অলিম্পিকে টাইমিং ২৮ সেকেন্ডে নামিয়ে আনাই তার লক্ষ্য, ‘বাংলাদেশ গেমসে সময় বেশি লেগেছে। কারণ অনেক দিন অনুশীলনের বাইরে ছিলাম। সামনে দুই তিন মাস অনুশীলন করতে পারলে ২৮ সেকেন্ডের মধ্যে ৫০ মিটার শেষ করতে পারব আশা করি।’ এপ্রিল শেষ হতে চলছে। অলিম্পিক শুরু হতে আর মাস তিনেক বাকি। এই সময় ইংল্যান্ডেই অনুশীলন করবেন জুনাইনা।
জুবায়েরের স্বপ্ন ছিল তার মেয়েকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাবেন। সেই ইচ্ছে অনেকটাই পূরণ হওয়ায় খানিকটা তৃপ্ত তিনি, ‘লন্ডনে থাকলেও অনেক কষ্ট হয় আমার মেয়েদের সাঁতারের জন্য। আমার চার বাচ্চাকেই সাঁতারে দিয়েছি। এখানে শেখানো ব্যয়বহুল। জুনাইনার মাধ্যমে বাংলাদেশের সাঁতার ভালো কিছু অর্জন করলে সেটাই আমার প্রাপ্তি হবে।’
জুনাইনা বাবার সিদ্ধান্তকে কৃতজ্ঞতা জানালেন, ‘আসলে বাংলাদেশের হয়ে না খেললে আমি এই সুযোগ পেতাম না। আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত। আমার এখনো অনেক সময় সাঁতারকে দেওয়ার আছে। আমি বাংলাদেশের সাঁতারকে বিশেষ উচ্চতায় নিতে চাই।’
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

