প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক পাঠ পরিকল্পনা প্রণয়ন,লকডাউন শেষ হলেই বাস্তবায়ন
জালালাবাদ ডেস্ক :: সরকার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক পাঠ পাঠ পরিকল্পনা প্রণয়ন করেছে। লকডাউন শেষ হলে পরদিন থেকেই এই পাঠ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) এই ‘অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা, ২০২১‘ প্রণয়ন করে।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, কোভিড-১৯ জনিত কারণে গত বছরের ১৮ মার্চ থেকে আগামী ২২ মে পর্যন্ত বিদ্যালয়গুলোর শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিখন-শেখানো ঘাটতি পূরণকল্পে গত ১৫ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সিদ্ধান্ত মোতাবেক অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ (লেসন প্ল্যান) সুষ্ঠু বাস্তবায়নের জন্য ওয়ার্ক সিট ও অ্যাক্টিভিটি সিট প্রণয়ন সংক্রান্ত বিষয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালককে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
‘ওই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অধিকাংশ শিখন ফল অর্জনের বিষয়টি বিবেচনায় রেখে দুই সপ্তাহের কর্ম পরিকল্পনাসহ ওয়ার্ক সিট ও অ্যাক্টিভিটি সিট (পরীক্ষামূলক বাড়ির কাজ) প্রণয়ন করা হয়।’
আদেশে আরও বলা হয়, এমতাবস্থায় দুই সপ্তাহের ওয়ার্ক সিট ও অ্যাক্টিভিটি সিট (পরীক্ষামূলক বাড়ির কাজ) সহ অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা পাঠানো হলো। অফিস আদেশের সংশ্লিষ্টদের সঙ্গে নেপ-এর অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ (পরীক্ষামূলক বাড়ির কাজসহ) পাঠানো হয়েছে। এছাড়া পাঠ পরিকল্পনায় সাধারণ নির্দেশনাসহ শিক্ষকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

