কৃষকের ধান কাটাতে সহায়তা করতে শিক্ষকদের মাউশির নির্দেশ
জালালাবাদ ডেস্ক :: করোনাভাইরাস পরিস্থিতিতে বোরো ধান কাটতে কৃষকদের সহায়তা করতে শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
শুক্রবার (৩০ এপ্রিল) অধিদফতরের ওয়েবসাইটে এ নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নির্দেশনা বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ বাংলাদেশেও হানা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি অর্থনীতির গতি সচল রাখতে এবং মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছরও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লকডাউনের কারণে গত বছরের মতো এ বছরও কৃষিশ্রমিকের ঘাটতির সম্ভাবনা থাকায় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি বোরো ধান আহরণে কৃষকদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়োজন, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরকে কৃষকদের প্রয়োজনীয় সাহায্য করার অনুরোধ করেছে শিক্ষা অধিদফতর। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান প্রধানরা অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধ সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস-রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন। প্রয়োজনে কৃষকদেরকে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহার করার সুযোগ করে দেবেন।
এ প্রেক্ষিতে বোরো ধান আহরণে কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে শিক্ষা অধিদফতর।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

