রাজনগরে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
রাজনগর প্রতিনিধি:: রাজনগর উপজেলাধীন কামারচাক ইউনিয়নের ৮নং ওয়ার্ড যথাক্রমে পঞ্চানন্দপুর চান্দখার হাবেলি এবং মাথাবপুর গ্রামের প্রায় ১০০ শত মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।
মহামারী করোনা ভাইরাসের সময়ে মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন (সুহেল) সিলেটে বসবাস করেও তিনি গ্রামের অসহায় গরিব মানুষের মধ্যে প্রতিবছরের ন্যায় এ- বছর শতাধিক মানুষকে আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী ও ঈদে কাপড় বিতরণ করে এলাকায় সর্বসাধারণের কাছে এক মহান ব্যক্তি হিসেবে বাল্যকাল থেকে সুপরিচিত।
তিনি জানান, গত বছরেও তার পরিবারের পক্ষ থেকে বড় বোন জনাবা রাজিয়া সুলতানা (লন্ডন প্রবাসী) গ্রামের বিভিন্ন স্তরের মানুষের দৈনন্দিন জীবন যাপনের খোঁজ খবর নেয়া সহ অধিকাংশ সময়ে আর্থিক অনুদান দিয়ে দিন মজুর মানুষের পাশে দাড়াচ্ছেন তার'ই ধারাবাহিকতায় এবছরে ১০০ শত মানুষের মধ্যে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী প্রদান করেছেন।
তিনি বলেন, যাদের তাওফিক রয়েছে দান করার তারা যেনো দান সদকা করেন।বর্তমান সময়ে অনেক মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন রয়েছে, একদিকে করোনার জন্য কাজকর্মহীন অন্যদিকে সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। মানুষের এমন দৃশ্য দেখে তিনি কখনো সহ্য করতে পারেন না, এমন কিছু মানুষ সিলেট শহরে দেখে সেখানেও কিছু খাদ্য সামগ্রী দিয়ে এসেছেন।
বিত্তবান শ্রেণীর মানুষরা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন মনে করেন গ্রামের এই তরুণ মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মো.আসাদুজ্জামান রনি, সাংবাদিক ও সমাজকর্মী আলিম আল মুনিম, সাংবাদিক এম কাইয়ুম সুলতাম, প্রভাষক রিপন মিয়া,শিক্ষক মো.আমিন আল হাসান,মো.বদরুল ইসলাম,মো. কবির মিয়া
উল্লেখ্য যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রমটি সম্পন্ন করেন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

