প্রাথমিকে ১৩তম গ্রেডে বেতন নির্ধারণে আর কোনও বাধা নেই
জালালাবাদ ডেস্ক :: অবশেষে কোনও শিক্ষকের বাধা থাকলো না ১৩তম গ্রেডে বেতন নির্ধারণে । বৃহস্পতিবার (২৯ এপ্রিল) আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে সবার বেতন ফিক্সেশন করার অপশন যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আজ থেকে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে সবাই বেতন ফিক্সেশন করতে পারছেন শিক্ষকরা। শিক্ষাগত যোগ্যতা কম থাকা এবং তৃতীয় শ্রেণির সনদধারীদের সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন নেই। ‘
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহম্মদ মনসুরুল আলম জানিয়েছিলেন অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সমস্যা সমাধান হয়ে যাবে।
অন্যদিকে বুধবার (২৭ এপ্রিল) ১৩তম গ্রেডে বেতন নির্ধারণ কার্যক্রম আগামী ১০ মে’র মধ্যে জরুরিভিত্তিতে সম্পাদন করতে মাঠ পর্যায়ে কর্মপরিকল্পনা পাঠানো ও বাস্তবায়নের নির্দেশ দেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহম্মদ মনসুরুল আলম। এই নির্দেশের ফলে শিক্ষকদের তথ্য সংক্রান্ত জটিলতা নিরসনের ব্যবস্থা চূড়ান্ত করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ১৯৮৩, ১৯৯১ এবং ২০১৩ সালে বিধিমালায় নিয়োগ পাওয়া শিক্ষকদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সনদ না থাকায় আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে বেতন ফিক্সেশন হচ্ছিল না। এছাড়া শিক্ষকদের বেতন ফিক্সেশন নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অসহযোগিতারও অভিযোগ ওঠে।
এই পরিস্থিতিতে গত ১৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহম্মদ মনসুরুল আলম অর্থ বিভাগে চিঠি দিয়ে সমস্যার সমাধান চান। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের শিক্ষক হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেন।
গত ১৭ এপ্রিল অর্থ বিভাগের পাঠানো চিঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন নির্ধারণ জটিলতা নিরসনে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রির চেয়ে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের বেতন নির্ধারণ অপশন আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে সংযোজন করার অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, ২০১৯ সালের বিধিমালার আলোকে সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন নির্ধারণে নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শুধু স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন নির্ধারণের জন্য আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে প্রয়োজনীয় অপশন যুক্ত করা হয়। কিন্তু ২০১৯ সালের নিয়োগ বিধিমালা জারি আগে যেসব শিক্ষকরা কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে শিক্ষকতায় প্রবেশ করেন। সেই কারণে ১৯৮৩, ১০৯১ এবং ২০১৩ সালের বিধিমালার আওতায় নিয়োগ পাওয়া শিক্ষকরা কম যোগ্যতা এবং তৃতীয় শ্রেণি থাকার কারণে বেতন নির্ধারণ করতে পারছিলেন না।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

