কোভিডে মৃতের সংখ্যা লুকোচ্ছে দিল্লি, বিশ্বে দৈনিক প্রতি ৪ মৃত্যুর মধ্যে ১ জন ভারতে!
এ পর্যন্ত করোনায় ২ লক্ষেরও বেশি প্রাণহাণী
আর্ন্তজাতিক ডেস্ক:: লাশ আর লাশ! চিতার জন্য কাঠের সংকট! সারিবদ্ধভাবে সৎকার করা হচ্ছে কোভিডে মৃত রোগীদের দেহ। গত কয়েক দিন ধরে এমন ছবি দেখা গিয়েছে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে। শ্মশান এবং কবরস্থানে যত রোগীর দেহ সৎকার হয়েছে, তার সঙ্গে দিল্লির সরকারের দেওয়া কোভিডে মৃত্যুর হিসাবে দেখা গেল বিস্তর ফারাক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দিল্লির পুরসভা কর্পোরেশনের অধীনস্ত শ্মশান এবং কবরস্থান থেকে সৎকার হওয়া কোভিডে মৃতদের তথ্য জোগাড় করেছে। ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নেওয়া সেই তথ্যের সঙ্গে সরকারি বুলেটিনে প্রকাশিত তথ্যের ফারাক প্রায় ১ হাজার ১৫৮ জনের! খবর আনন্দ বাজারের।
দিল্লি সরকারের দেওয়া তথ্য অনুসারে, ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৩৮ জনের। কিন্তু ওই সময়কালে দিল্লি পুরসভার ২৬টি শ্মশান এবং কবরস্থানে সৎকার করা হয়েছে ৩ হাজার ৯৬ জন কোভিডে আক্রান্ত মৃতের দেহ। এই তথ্য দেখাচ্ছে দিল্লি সরকারের প্রকাশিত তথ্যে ১ হাজার ১৫৮ জন মৃতের কোনও উল্লেখই নেই। যদিও এই গরমিলের কারণ এখনও জানা যায়নি। দিল্লি সরকারও এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
৩ হাজার ৯৬ জনের যে হিসাব পাওয়া গিয়েছে তাঁদের সকলের করোনার জেরে মৃত্যু হয়েছে হাসপাতালে। দিল্লির পুর কর্তৃপক্ষ হাসপাতাল থেকে আসা কোভিড মৃতদের হিসাবই রেখেছে। এ ছাড়াও প্রচুর করোনা আক্রান্ত রয়েছেন দিল্লিতে, যাঁরা হাসপাতালে ঘুরে ঘুরে ভর্তি হতে পারেননি এবং তাঁদের মৃত্যু হয়েছে বাড়িতে। তাঁরা রয়েছেন এই হিসাবের বাইরে। গাজিপুর শ্মশানের কর্মী অনুজ বনসল বলেছেন, ‘‘সৎকারের আগে কোভিডের জন্য মৃত্যু না অন্য কারণে মৃত্যু, তা আমাদের লিখে রাখতে হচ্ছে। মৃতরা হাসপাতাল থেকে বা অ্যাম্বুল্যান্সে এলে আমরা জানতে পারছি। কিন্তু বাড়ি থেকে মৃতদেহ এলে কোভিডের কারণেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানতে পারছি না। সে ক্ষেত্রে মৃত্যুর কারণ হিসাবে আমাদের খাতায় কোভিডের উল্লেখ থাকছে না।’’ বাড়িতে কোভিডের কারণের মৃত্যুর হিসাবে ধরলে সরকারি হিসাবের সঙ্গে মৃত্যু সংখ্যার ফারাক আরও বাড়বে। দিল্লির শ্মশান, কবরস্থানে দৈনিক গড়ে যে সংখ্যক দেহ সৎকার করা হয়, গত এক সপ্তাহে তা ৩-৪ গুণ বেড়েছে বলেও জানা গিয়েছে।
বিশ্বে দৈনিক প্রতি ৪ মৃত্যুর মধ্যে ১ জন ভারতে!
ভারতে অতিমারির হানা কোথায় গিয়ে থামবে, এখনও পর্যন্ত তার সদুত্তর মেলেনি। তবে সংক্রমণের পাশাপাশি যে ভাবে মৃত্যু বেড়ে চলেছে, তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। কারণ এই মুহূর্তে যে হারে মৃত্যু বেড়ে চলেছে গোটা বিশ্বে, তার ২৫ শতাংশ ভারতেই ঘটছে।
গত ২৮ এপ্রিলের যে হিসেব পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, ওই দিন বিশ্বের সর্বত্র ১২ হাজার ৩০৩ জন করোনা রোগী প্রাণ হারান। এর মধ্যে ভারতেই মারা যান ৩ হাজার ২৯৩ জন। অর্থাৎ প্রতিদিন বিশ্বে করোনায় যত মৃত্যু ঘটছে, তার প্রতি চারটির মধ্যে একটি ঘটছে ভারতে।
মৃত্যুর নিরিখে এই মুহূর্তে বিশ্বতালিকায় চতুর্থ স্থানে ভারত। শীর্ষে আমেরিকা (৫ লক্ষ ৭৫ হাজার ১৯৩)। দ্বিতীয় স্থানে ব্রাজিল (৪ লক্ষ ১ হাজার ১৮৬)। তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো (২ লক্ষ ১৬ হাজার ৪৪৭। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন (১ লক্ষ ২৭ হাজার ৭৫৯)।
এখানে উল্লেখ্য যে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশে দৈনিক সংক্রমণ ৩ হাজারের উপরেই রয়েছে।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

